লোহিত সাগরে ইসরাইলি জাহাজের ওপর হুথিদের ‘পূর্ণাঙ্গ’ নিষেধাজ্ঞা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুন, ২০২৬

লোহিত সাগরে ইসরাইলি জাহাজের ওপর হুথিদের ‘পূর্ণাঙ্গ’ নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৬ |
লোহিত সাগরে ইসরাইলি নৌ-যোগাযোগের ওপর পূর্ণাঙ্গ ও সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। সোমবার (৮ জুন) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, এই জলসীমায় ইসরাইলের সঙ্গে সম্পৃক্ত যেকোনো জাহাজকে পুনরায় লক্ষ্যবস্তু করা হবে। একই সঙ্গে হুথিরা দাবি করেছে, তারা ইসরাইলের জাফা অঞ্চলের বেশ কিছু সংবেদনশীল স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি, এই ক্ষেপণাস্ত্র হামলাগুলো অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান, ফিলিস্তিন, লেবানন, ইরাক এবং ইয়েমেনে ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবেই তারা এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিবৃতিতে তারা হুশিয়ারি দিয়ে বলেছে, যেকোনো উসকানি বা আগ্রাসনের জবাবে তারাও পাল্টা কঠোর পদক্ষেপ নেবে। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এবং

‘অক্ষশক্তি’র (অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স) সঙ্গে সমন্বয় রেখে তাদের সামরিক অভিযান আরও তীব্র করা হবে। ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের জনগণের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় অবরোধের মুখে তারা চুপ করে বসে থাকবে না বলেও স্পষ্ট জানিয়েছে গোষ্ঠীটি। এদিকে ইসরাইলের গণমাধ্যম চ্যানেল ১২-জানায়, ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার পর সোমবার দিনের শুরুতে ইসরাইল সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এই ঘটনাটি ঘটল। এর আগে, লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে ইসরাইলি বিমান হামলার জবাবে রবিবার গভীর রাতে ইরান থেকে ইসরাইলের উত্তরাঞ্চল লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। পরবর্তীতে ইসরাইলও পশ্চিম ও মধ্য ইরানে পাল্টা হামলা

চালায়, যার ফলে তেহরান, ইসফাহান ও তাবরিজসহ ইরানের বেশ কয়েকটি শহরে বিকট বিস্ফোরণের খবর পাওয়া যায়। সূত্র: আনাদোলু এজেন্সি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম