ফারুকী: সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলাম, কিন্তু ভয়াবহ কাফফারা দিতে হচ্ছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ June, ২০২৬

ফারুকী: সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলাম, কিন্তু ভয়াবহ কাফফারা দিতে হচ্ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ June, ২০২৬ |
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দেওয়ার পরও আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আজ ৭ই জুন, রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে বিভিন্ন মহলের সমালোচনা ও প্রচারণার সরাসরি জবাব দিয়েছেন তিনি। স্ট্যাটাসে ফারুকী বলেন, “প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয়। এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলাম। কিন্তু সেটা যে এতটা ভয়াবহ হবে, ভাবিনি।” ফারুকীর সাথে দ্বন্দ্ব: জুলাই কোটায় নিয়োগপ্রাপ্ত জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালককে জোরপূর্বক অপসারণ ফারুকী কিছু শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন: অরুণা বিশ্বাস জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী চলচ্চিত্র অনুদান লুটের নেপথ্যে ‘ফারুকী বলয়’ ও এনসিপি ঘনিষ্ঠরা দায়িত্ব পালনকালে তাঁকে নিয়ে যে সমালোচনা ও

মিথ্যাচার হয়েছে, সেটাকেই তিনি নিজের সঠিক পথে থাকার প্রমাণ হিসেবে দেখছেন বলে দাবি করেন। নিজেকে ঘিরে চলমান সমালোচনা প্রসঙ্গে তীব্র আক্ষেপ প্রকাশ করেন ফারুকী। তিনি বলেন, এমন অনেক মানুষ তাকে নিয়ে মন্তব্য করছেন যাদের নিয়ে কখনও ভাবারও প্রয়োজন হয়নি, অতীতে যাদের নামও তাঁর আলোচনার বিষয় ছিল না। তার ভাষায়, “এমনসব মানুষ আমাদের নিয়ে কথা বলছে, যাদের উত্তর দিলেও সম্মান থাকে না। তারা কোনোদিন আমাদের সিলেবাসে ছিল না। তাদের নামও আমাদের আড্ডায় উচ্চারিত হয়নি। অথচ এখন সাংবাদিকরা ফোন করে তাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান। এটাই হয়তো সেই কাফফারা।” ‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর

নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা ফারুকীর নির্দেশেই শিল্পকলা একাডেমি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ক্ষুব্ধ সংস্কৃতি কর্মীরা জুলাই জাদুঘরে প্রতিদিন গড়ে ৫৬ হাজার টাকা আপ্যায়ন ব্যয়, ছয় মাসে ছাড়িয়েছে ১ কোটি স্ট্যাটাসের শেষাংশে নিজের রাজনৈতিক ও নৈতিক অবস্থান স্পষ্ট করেন ফারুকী। তিনি দাবি করেন, “মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষেই থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম। আলহামদুলিল্লাহ।” উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া থেকে শুরু করে পদত্যাগ পর্যন্ত প্রতিটি পর্যায়েই আলোচনা-বিতর্কের কেন্দ্রে ছিলেন ফারুকী। পদত্যাগের পরও সেই বিতর্ক না থামায় এবার সরাসরি সামাজিক মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরলেন এই চলচ্চিত্র নির্মাতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন