টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুন, ২০২৬

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৬ |
গাজীপুরের টঙ্গীতে নাশকতার চেষ্টার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আমির হোসেন লিটনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) রাতে টঙ্গীর খরতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার লিটন টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি ৫১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। পুলিশ জানায়, সম্প্রতি চট্টগ্রাম ও নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। তারই ধারাবাহিকতায় গাজীপুরেও বড় ধরনের মিছিল করে নাশকতা সৃষ্টির চেষ্টা করছিল সংগঠনটির নেতাকর্মীরা। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছে গাজীপুরের একাধিক আওয়ামী লীগ নেতা। মিছিল করে আইনশৃঙ্খলা হুমকির মুখে ফেলতে আমির হোসেন

একাধিক গোপন মিটিং করেছেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে খরতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি। ইতোমধ্যে বিভিন্ন স্থানে চেকপোস্ট ও অভিযান পরিচালিত হচ্ছে। লিটনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম