কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুন, ২০২৬

কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৬ |
কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ৪০ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) দুপুরে মাটিয়ারা মধু পেট্রোল পাম্প এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে এ ঝটিকা মিছিলটি বের হয়। মিছিলের ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াস। দুপুরে পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মিছিলের ভিডিওটি ছড়িয়ে পড়ে। মিছিলের পরপরই মহাসড়ক থেকে ৪০ জন ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, মিছিলের পরপরই অভিযান চালিয়ে ছাত্রলীগের ৪০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে পুলিশের

অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম