আগ্রাবাদ শেখ মুজিব সড়কজুড়ে কাফনের কাপড় মাথায় বেঁধে যুবলীগের বিশাল মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুন, ২০২৬

আগ্রাবাদ শেখ মুজিব সড়কজুড়ে কাফনের কাপড় মাথায় বেঁধে যুবলীগের বিশাল মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৬ |
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন বারিক বিল্ডিং থেকে শুরু করে বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদ হয়ে চৌমুহনী অংশজুড়ে অর্থাৎ শেখ মুজিব সড়কে মাথায় কাফনের কাপড় বেঁধে বিশাল সংখ্যক কর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবলীগ। আজ ৫ই জুন, শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগর যুবলীগের ব্যানারে আয়োজিত এ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেশজুড়ে নেতাকর্মীদের মাঝেও দেখা দেয় ব্যাপক উদ্দীপনা। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা বারিক বিল্ডিং এলাকা থেকে মিছিল শুরু করে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড় হয়ে চৌমুহনীর দিকে এগিয়ে যান। এসময় নেতাকর্মীদেরকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। এ বিষয়ে চট্টগ্রামের

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান বলেন, ‘মিছিলটি বন্দর থানার বারিক বিল্ডিং এলাকায় অনুষ্ঠিত হয়েছে। বন্দর থানার ওসিকে বিষয়টি জানানোর জন্য কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।’ চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, চলতি মাসে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা নিয়মিত মিছিল করছেন। গত সোমবার সকালে নগরীর জিইসি এলাকায় মিছিলের পর অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এসব মামলা-হামলা গ্রেপ্তার দলের নেতাকর্মীদের ‘দাবিয়ে

রাখতে পারবে না’ উল্লেখ করে মহানগর ছাত্রলীগের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডি ডাইজেস্ট-কে বলেন, যত বেশি গ্রেপ্তার, তত জোরদার হবে মিছিল। আওয়ামী লীগ বানের জলে ভেসে আসা দল নয়। সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম