ঐতিহাসিক ৬ দফা দিবসে শেখ হাসিনার গভীর শ্রদ্ধা নিবেদন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুন, ২০২৬

ঐতিহাসিক ৬ দফা দিবসে শেখ হাসিনার গভীর শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৬ |
ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে দিনটির তাৎপর্য স্মরণ করে ৬ দফা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। আজ ৬ই জুন, শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “ঐতিহাসিক ৭ই জুন, বাঙালি মুক্তি সংগ্রামের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালির মুক্তির সনদ ‘৬ দফা’ বাস্তবায়নের দাবিতে রাজপথে নেমে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বুলেটে শহিদ হন মনু মিয়া, শফিক, শামসুল হকসহ বীর সন্তানেরা।” শেখ হাসিনা বলেন, ৬ দফার অর্থনৈতিক ও আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবির মধ্য দিয়েই এটি বাঙালির মুক্তির সনদে পরিণত হয়েছিল। তিনি উল্লেখ করেন, “এই ৬ দফার ভেতরেই

সুপ্ত ছিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের রূপরেখা।” বিবৃতিতে আওয়ামী লীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা ছিল রক্তপাত এড়িয়ে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে ধাপে ধাপে বাংলাদেশকে স্বাধীন করা। “তিনি একটি নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে জাতিকে স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতেই ৬ দফা দাবি ঘোষণা করেন,” বলেন তিনি। শেখ হাসিনা আরও বলেন, সেই পরিকল্পনার অংশ হিসেবেই বঙ্গবন্ধু ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে ৬ দফাকে আওয়ামী লীগের প্রধান নির্বাচনী লক্ষ্য হিসেবে ঘোষণা করেছিলেন। তাঁর ভাষায়, “তৎকালীন অনেক বাঙালি রাজনীতিবিদ ৬ দফার এই গভীর রাজনৈতিক কৌশল অনুধাবন করতে ব্যর্থ হলেও পাকিস্তানি জান্তা ও শাসকগোষ্ঠী ঠিকই বুঝতে পেরেছিল, ৬ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের স্বাধীনতা অনিবার্য।” তিনি বলেন, ৬ দফা থেকে বঙ্গবন্ধুকে

বিরত করতে ব্যর্থ হয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠী নিরস্ত্র ও নিরীহ বাঙালিদের ওপর দমন-পীড়ন চালায়। “৬ দফা থেকে বঙ্গবন্ধুকে বিরত করতে ব্যর্থ হয়ে নিরস্ত্র-নিরীহ বাঙালিদের নিধন করে আমাদের দমানোর চেষ্টা করে,” বলেন তিনি। বিবৃতিতে শেখ হাসিনা বলেন, “১৯৬৬ সালের ৭ই জুন ৬ দফা বাস্তবায়নের দাবিতে যে গণআন্দোলনের সূচনা হয়েছিল, তারই নিরবচ্ছিন্ন ধারাবাহিকতায় ছাত্র-জনতার আন্দোলন ও ১১ দফা এবং পরবর্তীতে ’৭০-এর নির্বাচনের হাত ধরে তা রূপ নেয় এক রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামে।” তিনি বলেন, ৬ দফার জনপ্রিয় দাবির মাধ্যমে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং আত্মনিয়ন্ত্রণাধিকারের চেতনা পরবর্তীতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করে। “৬ দফার জনপ্রিয় দাবিতে জাতি ঐক্যবদ্ধ হয়, তার আত্মনিয়ন্ত্রণাধিকারের চেতনা নতুন স্বাধীন রাষ্ট্রে মূর্ত হয়,”

উল্লেখ করেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে ৬ দফা দিবসের গুরুত্ব তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, “আজকের ঘোর সংকটে ৬ দফা দিবসের এই গভীর রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব সবাইকে উপলব্ধি করতে হবে।” বিবৃতির শেষে তিনি “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান উচ্চারণ করে বলেন, “আঁধার কেটে ভোর হোক, বাংলাদেশ চিরজীবী হোক।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার