৬ শিশুর মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালকে রক্ষায় সীসাঢালা প্রাচীর হয়ে দাঁড়ালেন জামায়াত নেতা শিশির মনির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুন, ২০২৬

৬ শিশুর মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালকে রক্ষায় সীসাঢালা প্রাচীর হয়ে দাঁড়ালেন জামায়াত নেতা শিশির মনির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৬ |
অব্যবস্থাপনার কারণে ৬টি নবজাতক শিশুর মৃত্যুতে অভিযুক্ত ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণাধীন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে যখন দেশের মানুষ ফুঁসে উঠেছে, প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের দাবি উঠেছে, ঠিক তখনই ত্রাতা হয়ে এলেন জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনির। রীতিমত সীসাঢালা প্রাচীরের মত শক্ত অবস্থান নিলেন তিনি। হাসপাতালটির লাইসেন্স বাতিলের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো আইনি নোটিশকে ‘বেআইনি’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী ও যুদ্ধাপরাধী পরিবারের সন্তান শিশির মনির। আজ ৬ই জুন, মঙ্গলবার রাজধানীর হলিডে ইন হোটেলে আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। হাওরের ফসলরক্ষা প্রকল্পের কাজ বন্ধ: দলীয় লোকদের

কাজ দিচ্ছেন জামায়াত প্রার্থী শিশির মনির শিশির মনির কুখ্যাত রাজাকারের ছেলে, তার পুরো পরিবার গণহত্যায় জড়িত শিশির মনির বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য যে নোটিশ দিয়েছে তা আইনসম্মত নয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে। তিনি জানান, ঘটনার প্রাথমিক তদন্তে পেশাগত অবহেলার অভিযোগে দুই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের অবস্থান প্রসঙ্গে এই জামায়াত নেতা দাবি করেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এবং আদ্-দ্বীন হাসপাতাল উভয়েই চান না হাসপাতালটি বন্ধ হয়ে যাক বা ক্ষতিগ্রস্ত হোক। পেরুয়া গণহত্যা: শিশির মনিরের বাবা-চাচার নেতৃত্বে ধর্মান্তরিত করে ব্রাশফায়ারে হত্যা করা হয় ২৬

জনকে শিশির মনিরের প্রস্তাব: বিএনপিকে হটিয়ে জাময়াত-শিবিরকে নিয়ে হাওরের ফসলরক্ষা বাঁধের কমিটি গঠন এদিকে এই অবহেলার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিশুদের পরিবারের সদস্যরা। নিহত শিশুদের পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত নেতা শিশির মনির বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আজীবন থাকবে। পরিবারের যোগ্য সদস্যদের চাকরির সুযোগ নিশ্চিত করা হবে এবং সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার জন্যও দুঃখ প্রকাশ করে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় ক্ষমাপ্রার্থী। যেভাবে সাংবাদিকদের সঙ্গে আচরণ করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের কাছে এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ভুল

হিসেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বানও জানান যুদ্ধাপরাধী পরিবারের সন্তান শিশির মনির। যদিও সাংবাদিকদের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের সরাসরি বক্তব্য জানতে চাওয়া হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এ ঘটনায় নিজের ভূমিকা সম্পর্কে জামায়াত নেতা শিশির মনির বলেন, মানবিক কারণে আমি এখানে একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছি। সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আব্দুর সবুর খানও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, এ ঘটনায় দায়ী দুই ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও সাংবাদিকদের কাছে সেই দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে এ নিয়ে তৈরি হয়েছে সন্দেহ ও সংশয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়