ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে?
বিশ্লেষণ।। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ট্রেড ডিল: কার স্বার্থে, কার বিনিময়ে?
ইসরায়েলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ১৯
ইসরাইলি হামলায় কয়েকজন বেশ লেবানিজ সেনা নিহত
দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ-খারদালি সড়কে একটি সামরিক যানবাহনে চালানো ইসরাইলি হালায় কয়েকজন লেবানিজ সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাও রয়েছেন।
লেবাননের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
লেবাননের নিরাপত্তা সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, নিহত কর্মকর্তা কর্নেল পদমর্যাদার ছিলেন। হামলায় তার চালকও নিহত হয়েছেন। তবে এখনো তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
লেবাননের সেনাবাহিনী ঘটনাটিকে ইসরাইলি হামলা বলে উল্লেখ করেছে।
অন্যদিকে, এ বিষয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল



