আওয়ামী লীগকে রাজনীতি থেকে মুছে ফেলার স্বপ্ন দেখার আগে ইতিহাসের দিকে তাকান! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুন, ২০২৬

আওয়ামী লীগকে রাজনীতি থেকে মুছে ফেলার স্বপ্ন দেখার আগে ইতিহাসের দিকে তাকান!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৬ |
যে দলের জন্ম সংগ্রামে যে দলের পথচলা রক্ত, ত্যাগ আর গণমানুষের ভালোবাসায় নির্মিত তাকে নিষিদ্ধ করার চিন্তা আসলে বাংলার রাজনৈতিক ইতিহাসকেই অস্বীকার করা। রাজপথ আওয়ামী লীগের কাছে নতুন নয় রাজপথই আওয়ামী লীগের জন্মভূমি। আন্দোলন কীভাবে গড়ে তুলতে হয়, প্রতিকূলতার বুক চিরে কীভাবে সামনে এগোতে হয় সেই শিক্ষা আওয়ামী লীগ কারও কাছ থেকে নেয়নি বরং অন্যরা আওয়ামী লীগের ইতিহাস থেকেই শিখেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির নেতাদের বলব অন্যের ভবিষ্যৎ নিয়ে ভাবার আগে নিজেদের রাজনৈতিক অবস্থান নিয়ে হিসাব নিকাশ করুন। সময় খুব দ্রুত মানুষের রায় লিখে দেয়। আওয়ামী লীগকে যতবার আঘাত করা হয়েছে, ততবারই সে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। কারাগার ষড়যন্ত্র দমন-পীড়ন,

নিষেধাজ্ঞা কিংবা ভয় দেখিয়ে এই শক্তিকে কখনো থামানো যায়নি ভবিষ্যতেও যাবে না। কারণ আওয়ামী লীগ শুধু একটি দল নয় এটি একটি রাজনৈতিক ধারা, একটি আন্দোলন একটি বিশ্বাস। যারা মনে করছে আওয়ামী লীগের অধ্যায় শেষ তারা ভুল করছে। ইতিহাসের চাকা ঘুরছে আর সেই চাকার শব্দ ইতোমধ্যেই শোনা যাচ্ছে। আওয়ামী লীগ ফিরবে। এমন শক্তি নিয়ে ফিরবে এমন জনসমর্থন নিয়ে ফিরবে এমন প্রত্যয়ে ফিরবে যে আগামী প্রজন্মও সেই প্রত্যাবর্তনের গল্প বলবে। সংগ্রাম থামে না। ইতিহাস থামে না। জনতার শক্তিও থামে না। আর জনতার শক্তির নাম যখন আওয়ামী লীগ তখন প্রত্যাবর্তন শুধু সম্ভাবনা নয় সময়ের অপেক্ষা মাত্র। আরিফ রহমান সাবেক সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম