ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২
ছাত্রদলের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত সনি: ২৪ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ ছাত্রলীগের
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০
ধর্মীয় লেবাসে মহাপ্রতারণা: ৩ হাজার গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও জামায়াত নেতা
আগ্রাবাদ শেখ মুজিব সড়কজুড়ে কাফনের কাপড় মাথায় বেঁধে যুবলীগের বিশাল মিছিল

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন বারিক বিল্ডিং থেকে শুরু করে বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদ হয়ে চৌমুহনী অংশজুড়ে অর্থাৎ শেখ মুজিব সড়কে মাথায় কাফনের কাপড় বেঁধে বিশাল সংখ্যক কর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবলীগ।
আজ ৫ই জুন, শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগর যুবলীগের ব্যানারে আয়োজিত এ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেশজুড়ে নেতাকর্মীদের মাঝেও দেখা দেয় ব্যাপক উদ্দীপনা।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা বারিক বিল্ডিং এলাকা থেকে মিছিল শুরু করে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড় হয়ে চৌমুহনীর দিকে এগিয়ে যান। এসময় নেতাকর্মীদেরকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
এ বিষয়ে চট্টগ্রামের
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান বলেন, ‘মিছিলটি বন্দর থানার বারিক বিল্ডিং এলাকায় অনুষ্ঠিত হয়েছে। বন্দর থানার ওসিকে বিষয়টি জানানোর জন্য কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।’ চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, চলতি মাসে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা নিয়মিত মিছিল করছেন। গত সোমবার সকালে নগরীর জিইসি এলাকায় মিছিলের পর অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এসব মামলা-হামলা গ্রেপ্তার দলের নেতাকর্মীদের ‘দাবিয়ে
রাখতে পারবে না’ উল্লেখ করে মহানগর ছাত্রলীগের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডি ডাইজেস্ট-কে বলেন, যত বেশি গ্রেপ্তার, তত জোরদার হবে মিছিল। আওয়ামী লীগ বানের জলে ভেসে আসা দল নয়। সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছে।