ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২
ছাত্রদলের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত সনি: ২৪ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ ছাত্রলীগের
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০
ধর্মীয় লেবাসে মহাপ্রতারণা: ৩ হাজার গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও জামায়াত নেতা
আগ্রাবাদ শেখ মুজিব সড়কজুড়ে কাফনের কাপড় মাথায় বেঁধে যুবলীগের বিশাল মিছিল
চেয়ার ফাঁকা, মাঠ শূন্য: বিএনপির এমপির ‘গণসংবর্ধনায়’ আসেনি সাধারণ মানুষ
ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর) আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালামকে দেওয়া একটি গণসংবর্ধনা অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে মঞ্চের সামনের সারির সব চেয়ার ফাঁকা দেখা যাওয়ায় অনেকেই অনুষ্ঠানটিকে ‘ফাঁকা মাঠের গণসংবর্ধনা’ বলে কটাক্ষ করেছেন।
গতকাল ২রা জুন, মঙ্গলবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ডা. আব্দুস সালামকে সংবর্ধনা জানাতে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েকজন উপস্থিত ছিলেন এবং মঞ্চে ডা. সালামসহ স্থানীয় নেতাদের দেখা গেলেও ভাইরাল ভিডিওতে মঞ্চের সামনের সারির সব চেয়ার ছিল শূন্য — কোনো সাধারণ মানুষের উপস্থিতি ছিল না।
ভিডিওটি মঙ্গলবার থেকেই বিভিন্ন ফেসবুক
পেজ, গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। অনেকেই ভিডিওটি শেয়ার করে প্রশ্ন তোলেন, গণসংবর্ধনার মতো একটি অনুষ্ঠানে কেন দর্শক সারির সামনের অংশ ফাঁকা ছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরস শুরু হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর মুখ খোলেন সংসদ সদস্যের মেয়ে কানিজ ফাতেমা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিও ও ছবি প্রচার করা হচ্ছে তা পুরো অনুষ্ঠানের চিত্র নয়। তার দাবি, মূল কর্মসূচি ছিল সন্ধ্যার দিকে। কিন্তু জরুরি কাজে ঢাকায় ফিরে যাওয়ার প্রয়োজন হওয়ায় নির্ধারিত সময়ের আগেই অতিথিরা তার বাবাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেন। তাই তখন মাঠে সাধারণ মানুষের উপস্থিতি তুলনামূলক কম
ছিল। তবে পরে আরও লোকজন যোগ দেন বলে তিনি দাবি করেন। একটি নির্দিষ্ট সময়ের ভিডিও বা ছবি দিয়ে পুরো আয়োজনকে মূল্যায়ন করা ঠিক নয় উল্লেখ করে বাস্তব পরিস্থিতি না জেনে বিভ্রান্তিকর মন্তব্য না করারও আহ্বান জানান কানিজ ফাতেমা।