“মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের প্রতিবাদ” – এডভোকেট জাহাঙ্গীর কবির নানক প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ June, ২০২৬

“মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের প্রতিবাদ” – এডভোকেট জাহাঙ্গীর কবির নানক প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ June, ২০২৬ |
আপনারা ইতোমধ্যেই অবগত হয়েছেন যে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। ইতিহাসের পাতায় এমন সময়কে বর্ণনা করা হয় ক্ষতচিহ্নের কালি দিয়ে- যেখানে মানুষের আকাঙ্ক্ষা থাকে মুক্ত আকাশের, অথচ অত্যাচারী, জুলুমকারী ও হত্যাকারীরা তাকে বারংবার বন্দি করে শৃঙ্খলে। এই ক্রান্তিকালে সমগ্র বাংলাদেশের মানুষ যখন জেগে উঠেছে, অন্যায়-অবিচার-জেল-জুলুম ও হত্যার প্রতিবাদ করছে ঠিক তখনই কিছু র্স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথাকথিত "প্রবাসী বাংলাদেশ সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ" এই শিরোনামে সম্পূর্ণ ভুয়া, বানোয়াট, মিথ্যা সংবাদ ছড়াচ্ছে। যেই নিউজ পোর্টালে এই সংবাদ এসেছে - তারা আমার কাছ থেকে কোন পূর্ব-অনুমতি ও যোগাযোগ না

করেই এধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন খবর প্রচার করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মূলত এ ধরণের ভিত্তিহীন সংবাদ, গুজব প্রচারের মাধ্যমে সুকৌশলে বাংলাদেশের জনগণ ও আওয়ামী লীগের কোটি কোটি তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে একধরনের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। ইতিহাস সাক্ষী, জনগণের হৃদয়ে যার স্থান, তাকে কখনো মুছে ফেলা সম্ভব নয়। গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ চার প্রজন্মের রাজনৈতিক দল। সময়ের আবর্তে আবারও জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনা'র ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হবে নতুন প্রত্যাশা, নতুন সম্ভাবনার বার্তা নিয়ে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, সফল রাষ্ট্রনায়ক, জননেত্রী শেখ হাসিনা'র ঐতিহাসিক প্রত্যাবর্তন খুবই সন্নিকটে। যার মাধ্যমে অতীতের অর্জন, আশা ও প্রত্যাশা

সবকিছুকে সাথে নিয়ে বাংলাদেশের রাজনীতির পটে আঁকা হবে নতুন এক রেখাচিত্র। ৫৬ হাজার বর্গমাইল জুড়ে ইতোমধ্যেই যে প্রত্যাবর্তনের আবহ তৈরি হয়েছে সে প্রত্যাবর্তনই হবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির মাইলফলক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন