“জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছিল ভুল”- অনুতপ্ত এক জুলাইযোদ্ধার শাপমোচন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৬

“জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছিল ভুল”- অনুতপ্ত এক জুলাইযোদ্ধার শাপমোচন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৬ |
জুলাই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করে এখন গভীর অনুশোচনায় ভুগছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নিয়াভ সারাই। দীর্ঘ ছয় মাস ধরে ঘুমাতে পারছেন না তিনি। কারণ, যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলেন, বাস্তবে তার ঠিক উল্টো চিত্রই দেখছেন এখন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে তিনি সরাসরি জাতির কাছে ক্ষমা চেয়েছেন এবং আন্দোলনে যোগ দেওয়াকে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল বলে স্বীকার করেছেন। “আসল উদ্দেশ্য না বুঝেই গিয়েছিলাম” নিয়াভ জানান, জুলাই আন্দোলনে তিনি যোগ দিয়েছিলেন আবেগের বশে, প্রকৃত উদ্দেশ্য না বুঝেই। ৫ আগস্টের পর তিনি খুশি হয়েছিলেন এই ভেবে যে আন্দোলনকারীদের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হবে। তিনি বলেন, “কিন্তু সেই দাবিগুলো বাস্তবায়ন তো দূরে

থাক, এসব নিয়ে তারা ভাবেও নাই।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ‘৭১-বিরোধী লেখা দেখে মর্মাহত আন্দোলনের সময় “বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” স্লোগান উঠেছিল। কিন্তু ৫ আগস্টের পর দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে বলে জানান তিনি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে “নিজামীর বাংলায় ৭১-এর ঠাঁই নাই” এবং “নিজামীর বাংলায় মুক্তিযোদ্ধার ঠাঁই নাই” জাতীয় লেখা দেখে মর্মাহত হন তিনি। ক্ষোভের সাথে তিনি বলেন, “যে ৭১-এর জন্য আমার দেশের নাম বাংলাদেশ, সেই ৭১ নিয়েই চেতনা করব না তো কী ২৪ নিয়ে করব? সেই জুলাই আমার দরকার নাই।” “সবকিছু ছিল মেটিকুলাস ডিজাইন” নিয়াভ দৃঢ়ভাবে বলেন, জুলাই আন্দোলনের শুরু থেকে যা হয়েছে সবকিছু পরিকল্পিত ছিল। তাঁর ভাষায়, এটি ছিল একটি

“মেটিকুলাস ডিজাইন” — যা ড. ইউনূস, মাহফুজসহ একাধিক সমন্বয়ক নিজেদের বক্তব্যে স্বীকার করেছেন। তিনি আরও বলেন, “এতগুলো ছাত্র, জনগণ, পুলিশ — সব ধরনের মানুষ মারা গেছে শুধুমাত্র এই পরিকল্পিত নকশার জন্যই।” যারা গুপ্তভাবে ৭.৬২ মিলিমিটার গুলি চালিয়েছে, তাদের প্রত্যেকের বিচার দাবি করেন তিনি। ৫ আগস্টের পর স্পষ্ট হয়ে যায় যে আন্দোলনের মূল নেতাদের অধিকাংশই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আগে থেকেই যুক্ত ছিলেন। সেনা কর্মকর্তার কন্যা, বাবার পরামর্শেই ক্ষমা চাইলেন নিয়াভের বাবা বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর, ইনফ্যান্ট্রি ডিভিশনের অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্বরত। বাবার কাছেই তিনি জানতে চেয়েছিলেন — ভুল করলে কী করা উচিত। বাবার পরামর্শ ছিল ক্ষমা চাওয়া। সেই পরামর্শ মেনেই তিনি প্রকাশ্যে জাতির

কাছে ক্ষমা চেয়েছেন। “শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা নিজেই” একজন নারী হিসেবে তিনি জানান, শেখ হাসিনার শাসনামলেই তিনি বেশি নিরাপদ অনুভব করতেন। তাঁর অনুপস্থিতিতে দেশের নারীদের নিরাপত্তা কতটা ভঙ্গুর হয়ে পড়েছে, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। তাঁর ভাষায়, “এই জাতির জন্য শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা নিজেই।” ছাত্র পরিচয়ের আড়ালে চলছে সন্ত্রাস নিয়াভ উদ্বেগ জানান যে কিছু ব্যক্তি ‘ছাত্র’ পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে মব, সহিংসতা ও চাঁদাবাজি করে যাচ্ছে। অথচ অধিকাংশ শিক্ষার্থী ভয়ে বা দ্বিধায় প্রতিবাদ করছেন না। তিনি স্মরণ করিয়ে দেন, ছাত্র হলেই অপরাধের ঊর্ধ্বে নয় কেউ। অপরাধ করলে একই আইন সবার জন্য প্রযোজ্য। প্রায়শ্চিত্তের প্রতিজ্ঞা বক্তব্যের শেষে নিয়াভ প্রতিজ্ঞা করেন —

দেশের মা-বোনদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যখনই সময় আসবে, তিনি জীবন দিয়ে হলেও জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। তাঁর মতে, সেদিনই তিনি নিজের অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে পারবেন। নিয়াভ সারাইয়ের এই আত্মস্বীকৃতি এমন এক সময়ে এলো, যখন একে একে অনেক জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণ-তরুণী নিজেদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসা শক্তিগুলোর কাছ থেকে প্রতারিত হওয়ার অনুভূতি এখন অনেকের মধ্যেই স্পষ্ট হয়ে উঠছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার