ভোলায় ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে নেমেছিল বিএনপি ও জামায়াত-শিবির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুন, ২০২৬

ভোলায় ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে নেমেছিল বিএনপি ও জামায়াত-শিবির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৬ |
বাংলাদেশের রাজনীতির ইতিহাসের অন্যতম বাঁক-বদল ও ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের শেষ বিদায়েও ছড়াল চরম রাজনৈতিক উত্তাপ। আজ মঙ্গলবার তার নিজ জেলা ভোলায় জানাজার আগে মাঠ দখল করে নজিরবিহীন বিক্ষোভ প্রদর্শন করেছে বিএনপি ও এর অঙ্গ-সংগঠন ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। তাদের সাথে ছিল স্থানীয় জামায়াত-শিবির ও এনসিপির কর্মীরাও। ফলে জানাজাস্থল ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক চরম উত্তেজনাপূর্ণ ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ২রা জুন, মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন। তারা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে প্রবীণ এই নেতার জানাজা সেখানে না পড়ানোর জোরালো দাবি জানান। এ সময় মাঠজুড়ে ‘আওয়ামী লীগের ঠিকানা এই

ভোলায় হবে না’ এবং ‘একটা একটা লীগ ধর-ধইরা ধইরা জবাই কর’ সহ অত্যন্ত উগ্র ও চাঞ্চল্যকর স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। এই বিক্ষোভের ফলে পুরো এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধৈর্য্য ধরে তাদের প্রতিহত করেন। তাদের শক্ত উপস্থিতির কারণে বিএনপি-জামায়াত, শিবির-এনসিপির সন্ত্রাসীরা বাড়াবাড়ি করতে পারেননি। এর আগে, দীর্ঘদিন বার্ধক্যজনিত ও লিভারের জটিলতায় ভুগে গত বছরের ২৪শে সেপ্টেম্বর থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। অবশেষে গতকাল সোমবার (১লা জুন) বিকেল সাড়ে ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকালই বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। আজ মঙ্গলবার দুপুরে প্রবীণ

এই রাজনীতিবিদের মরদেহ হেলিকপ্টারযোগে তার আজন্ম চেনা রাজনৈতিক চত্বর ও নিজ জেলা ভোলায় নিয়ে আসা হয়। বিএনপি-জামায়াত ও এনসিপির সন্ত্রাসীদের হুমকি-ধমকির মাঝেই পরবর্তীতে নির্ধারিত সূচি অনুযায়ী ভোলা সরকারি হাই স্কুল মাঠে হাজার হাজার মুসল্লীর উপস্থিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে এই মহান মুক্তিযুদ্ধের সংগঠককে তার নিজ এলাকা দক্ষিণ গঙ্গাপুরের কোরালিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে অশ্রুসিক্ত নয়নে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সমাহিত করা হয় তাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক