তোফায়েল আহমেদের মৃত্যু দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি: জাপা মহাসচিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুন, ২০২৬

তোফায়েল আহমেদের মৃত্যু দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি: জাপা মহাসচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৬ |
ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সফল মন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ সোমবার এক শোকবার্তায় তিনি এই গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব বলেন, তোফায়েল আহমেদের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। দেশের স্বাধীনতা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তাঁর যে গুরুত্বপূর্ণ অবদান, তা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শামীম হায়দার পাটোয়ারী তাঁর বক্তব্যে এই প্রবীণ নেতার দীর্ঘ রাজনৈতিক জীবনের ভূয়সী প্রশংসা করে বলেন, সুদীর্ঘ রাজনৈতিক

জীবনে তোফায়েল আহমেদ দেশ, জনগণ এবং এ দেশের গণতন্ত্রের প্রতি তাঁর অঙ্গীকার ও নিষ্ঠার অনন্য স্বাক্ষর রেখে গেছেন। তিনি আরও যোগ করেন, রাজনীতিতে মত ও পথের ভিন্নতা থাকতেই পারে; কিন্তু জাতীয় স্বার্থে তোফায়েল আহমেদের যে বিশাল অবদান, তাঁর রাজনৈতিক প্রজ্ঞা এবং অতুলনীয় নেতৃত্বগুণ সব দলের মানুষের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন একজন অত্যন্ত অভিজ্ঞ সংসদ সদস্য, দক্ষ সংগঠক এবং আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। শোকবার্তার শেষ অংশে জাতীয় পার্টির মহাসচিব মরহুম তোফায়েল আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং তাঁর অসংখ্য অনুসারীর প্রতি গভীর

সমবেদনা জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়