তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট: এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুন, ২০২৬

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট: এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৬ |
প্রধানমন্ত্রী তারেক রহমানসহ একাধিক মন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর বক্তব্য প্রচার করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিকশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা গেছে, শনিবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের নিজ বাড়ি থেকে স্থানীয় জনতা আনোয়ার হোসেনকে আটক করে। আটকের সময় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি। আটককৃত আনোয়ার হোসেন সোনাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে এবং এনসিপির শ্রমিকশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রবিবার দুপুরে যুবদল নেতা রুহুল আমিন মিঝি বাদী হয়ে দণ্ডবিধি ও সাইবার সুরক্ষা আইনে রায়পুর থানায়

মামলা দায়ের করেন। মামলায় আনোয়ার হোসেনসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে নামোল্লেখ করা হয়েছে আনোয়ারের ভাই ইমন হোসেন, রুবেল হোসেন ও দিপুকে। বাকি চারজন অজ্ঞাত। মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী অ্যানির বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য নিজের ফেসবুক আইডিতে প্রচার করেন আনোয়ার। এজাহারে আরও উল্লেখ করা হয়, বাদী যুবদল নেতা রুহুল আমিন মিঝিকেও অভিযুক্তরা মারধর করেছেন। মামলা দায়েরের পর আদালত আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ