রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন সোনাগাজী ও দাগনভূঞা থানার ওসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুন, ২০২৬

রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন সোনাগাজী ও দাগনভূঞা থানার ওসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৬ |
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোনাগাজী উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় অংশ নিলেন সোনাগাজী থানার ওসি কামরুল ইসলাম ও দাগনভূঁইয়া থানার ওসি ফয়জুল আজিম নোমান। রবিবার বিকাল ৪ ঘটিকার সময় সোনাগাজী পৌর মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন পরিবেশ মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। বিশেষ বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার , সদস্য সচিব আলাউদ্দিন আলাল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন প্রমুখ অনুষ্ঠানস্থলে দেখা গেছে

সোনাগাজী থানার ওসি মঞ্চে মন্ত্রীর পাশের চেয়ারে বসা ছিলেন ও মঞ্চে প্রথম সারিতে দলীয় নেতাকর্মীদের সাথে বসা ছিলেন দাগনভুঁইয়া থানার ওসি। রাজনৈতিক কর্মসূচিতে দুই ওসির অংশ গ্রহণ দেখে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সহকারি পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মুমিদ রায়হান বলেন, পোশাক পরিহিত অবস্থায় পুলিশের কোন দায়িত্বশীল কর্মকর্তা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না। সোনাগাজী থানা ও দাগনভূঁইয়া থানার ওসি যদি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ