জনরোষের মুখে অভিষেক, হেলমেট পরিয়ে উদ্ধার করল পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মে, ২০২৬

জনরোষের মুখে অভিষেক, হেলমেট পরিয়ে উদ্ধার করল পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৬ |
নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ সময় তাঁকে ঘিরে ধরে ‘চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি জুতো, ডিম ও ইট ছোড়ে একদল বিক্ষোভকারী। পরে মাথায় হেলমেট পরিয়ে কড়া নিরাপত্তায় তাঁকে উদ্ধার করতে বাধ্য হয় পুলিশ। জানা গেছে, বিধানসভা নির্বাচনের পর এটিই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশ্য কর্মসূচি। দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে ভোট-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। যাত্রাপথে প্রথমে কামালগাজির কাছে একদল মহিলা তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখান। এরপর সোনারপুরে ঢুকতেই তাঁকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভ শুরু হয়। মোটরসাইকেলে সওয়ার অভিষেককে ঘিরে ধরে

চারপাশ থেকে ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে তাঁকে মারধরেরও চেষ্টা করা হয়। প্রবল বিক্ষোভের মুখে পড়ে নিরাপত্তারক্ষী ও পুলিশকর্মীরা তাঁকে ঘিরে ফেলেন। ডিম ও জুতোর আঘাত থেকে তৃণমূল নেতাকে বাঁচাতে তাঁর মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয় এবং কোনোমতে তাঁকে কর্ডন করে ঘটনাস্থল থেকে দ্রুত বের করে নিয়ে যায় পুলিশ। রাস্তায় এমন নজিরবিহীন বিক্ষোভ এবং হামলার মুখে পড়লেও, শেষ পর্যন্ত পুলিশের কড়া পাহারায় আক্রান্ত ওই দলীয় কর্মীর বাড়িতে পৌঁছাতে সক্ষম হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন। উল্লেখ্য, রাজ্যে গত এপ্রিলে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়লাভ করেছে বিজেপি। ৮০টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। খোদ দলীয়

প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের কেন্দ্র ভবানীপুরে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ