কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৬

কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৬ |
ঈদকে সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। অতিরিক্ত যাত্রীর কারণে অনেকেই ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠে যাত্রা করছেন। বিভিন্ন গন্তব্যের ট্রেন ছাড়ার আগমুহূর্তে যাত্রীরা হুড়োহুড়ি করে ওঠার চেষ্টা করেন। কেউ দরজায়, কেউ জানালার পাশে ঝুলে, আবার অনেকে ট্রেনের ছাদে উঠে বসেন। কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে পঞ্চগড়গামী যাত্রী মিঠুনের সঙ্গে কথা হলে তিনি বাংলানিউজকে জানান, তিনি ঢাকার সাভারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঈদ উপলক্ষে বাড়ি ফিরতে অনলাইনে টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, ট্রেনে ভ্রমণ অনেক আরামদায়ক, তাই ট্রেনেই বাড়ি যাচ্ছি। সকাল থেকে কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে একাধিক আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে। একতা এক্সপ্রেস

পঞ্চগড়ের উদ্দেশে সকাল ১০টা ১৫ মিনিটে, রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোলের উদ্দেশে সকাল ১০টা ৪৫ মিনিটে, জয়ন্তিকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশে সকাল ১১টা ৪৫ মিনিটে, নকশীকাঁথা এক্সপ্রেস খুলনার উদ্দেশে সকাল ১১টা ১৫ মিনিটে এবং অগ্নিবীণা এক্সপ্রেস তারাকান্দির উদ্দেশে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা ছেড়ে যায়। এ ছাড়া রাজশাহী কমিউটার ট্রেন চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে দুপুর ১২টা ১৫ মিনিটে এবং মোহনগঞ্জ এক্সপ্রেস মোহনগঞ্জের উদ্দেশে দুপুর ১টা ১৫ মিনিটে ছেড়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ বারবার ট্রেনের ছাদে ভ্রমণ না করার আহ্বান জানালেও অতিরিক্ত চাপ ও টিকিট সংকটের কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণভাবে যাত্রা করছেন। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়