সীমান্তে জড়ো হওয়া বাংলাদেশিদের নেওয়া হয়েছে হোন্ডিং সেন্টারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ May, ২০২৬

সীমান্তে জড়ো হওয়া বাংলাদেশিদের নেওয়া হয়েছে হোন্ডিং সেন্টারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ May, ২০২৬ |
বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে জড়ো হওয়া শতশত বাংলাদেশিকে অবশেষে নেওয়া হলো হোল্ডিং সেন্টারে। পুলিশ ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সমন্বয়ে তিনটি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে প্রায় শতাধিক বাংলাদেশি নাগরিককে। তাদের বাংলাদেশে পাঠানোর জন্য নথি যাচাইয়ের কাজ শুরু হয়েছে। প্রাথমিক আলোচনা করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির সঙ্গে। অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গে নতুন নির্বাচিত বিজেপি সরকারের কঠোর পদক্ষেপের পরই শতশত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক গত দুই দিন ধরে নিজেদের দেশে ফিরতে চেয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত সংলগ্ন এলাকায় জমায়েত হতে থাকে। মঙ্গলবার রাতের দিকে এসব বাংলাদেশি নাগরিকদের অনেককেই স্থানীয় বসিরহাট মহকুমার বিভিন্ন অস্থায়ী হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। পুলিশের তরফে

প্রাথমিক নথি যাচাইয়ের পর ১১০ জন বাংলাদেশি নাগরিককে রাখা হয়েছে স্বরূপনগরের তেঁতুলিয়া এলাকায় সরকারি গেস্ট হাউস ‘পথের সাথী’তে। আইনি জটিলতা এবং বিএসএফের ছাড়পত্র না পাওয়ায় তাদের এই গেস্ট হাউসে আপাতত রাখা হয়েছে। গেস্ট হাউসের বাইরে মোতায়েন রয়েছে কঠোর পুলিশ নিরাপত্তা। অন্যদিকে হাকিমপুর সীমান্তের পাশে একটি প্রাইমারি স্কুলে রাখা হয়েছে শতাধিক বাংলাদেশি নাগরিককে। এছাড়া সীমান্তের পাশে দুটি নবনির্মিত বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে আরও ১৭০ জন বাংলাদেশিকে। তবে বুধবার দুপুর পর্যন্ত ট্রেনে-বাসে এমনকি গাড়ি ভাড়া করে উল্লেখযোগ্য অবৈধ বাংলাদেশি সীমান্তে আসছেন। বুধবার বিকেল পর্যন্ত সেই সংখ্যাটা আরও প্রায় দেড় শতাধিক। তবে প্রশাসন সূত্রের খবর, বুধবার পর্যন্ত যেসব বাংলাদেশি নাগরিক সীমান্তে এসেছেন তাদের

যাবতীয় নথি সংগ্রহ করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অপরাধের মামলা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশি প্রমাণিত হলে নিয়ম মেনে পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির হাতে তুলে দেবে। হেফাজতে থাকা অনুপ্রবেশকারীরা নিজেরাই জানিয়েছেন, দালালের হাত ধরে তারা বিভিন্ন সময় বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর কলকাতাসহ বিভিন্ন রাজ্যে অবস্থান করছিলেন। কেউ থাকছিলেন রাজারহাটে, কেউ বা থাকছিলেন হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কেউ কেউ আবার সরাসরি দক্ষিণ ভারতের রাজ্য কেরলে বসবাস করা শুরু করেছিলেন। পশ্চিমবঙ্গে প্রবেশ করে স্থানীয় দালালের সহায়তায় তারা ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলেছিলেন। আর এই কাজে

তাদের সহায়তা করেছিল আগের তৃণমূল কংগ্রেসের সরকারের লোকজনেরা। এমনটাই দাবি করেছেন বেআইনিভাবে কাগজপত্র বানিয়ে নেওয়া লোকজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন