ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায়
তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি
জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল
সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
কমিটিকে আগামী তিন দিনের মধ্যে শিশুদের মৃত্যুর কারণ অনুসন্ধান করে রিপোর্ট দিতে বলা হয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটির সভাপতি করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখার একজন যুগ্ম সচিবকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (আইন শাখা)
এবং সদস্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (হাসপাতাল-১)। কমিটির কার্যপরিধিতে বলা হয়, কমিটি আগামী তিনদিনের মধ্যে শিশুদের মৃত্যুর কারণ অনুসন্ধান এবং প্রতিকারের জন্য করণীয় নির্ধারণ করে প্রতিবেদন দেবে। কমিটি প্রয়োজনে যে কোনো সদস্য কো-অপ্ট করতে পারবে।
এবং সদস্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (হাসপাতাল-১)। কমিটির কার্যপরিধিতে বলা হয়, কমিটি আগামী তিনদিনের মধ্যে শিশুদের মৃত্যুর কারণ অনুসন্ধান এবং প্রতিকারের জন্য করণীয় নির্ধারণ করে প্রতিবেদন দেবে। কমিটি প্রয়োজনে যে কোনো সদস্য কো-অপ্ট করতে পারবে।





