ডোনাল্ড ট্রাম্পকে বাঁচিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, পাচ্ছে রাষ্ট্রীয় মর্যাদা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ May, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পকে বাঁচিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, পাচ্ছে রাষ্ট্রীয় মর্যাদা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ May, ২০২৬ |
রীতিমত ‘কূটনৈতিক মহিষ’-এর তকমা জুটেছে ডোনাল্ড টাম্প নামের সেই ভাইরাল মহিষটির কপালে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের আলোচিত মহিষটি। ঈদুল আযহায় অ্যালবিনো জাতের এই মহিষটিকে কোরবানি দেওয়ার কথা ছিল। বিভিন্ন সূত্রে জানা গেছে, মহিষটিকে রাজকীয় মর্যাদায় চিড়িয়াখানায় রাখা হবে দর্শণার্থীদের জন্য। আপাতত কেরানীগঞ্জের থানার ওসির ওপর দায়িত্ব বর্তেছে মহিষটির তদারকির। যার দেখভাল করবে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ও। এর আগে, নারায়ণগঞ্জের খামার থেকে একে কেনেন কেরানীগঞ্জের এক ক্রেতা। তবে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটিকে খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানেই একে লালন-পালন করা হবে। তবে মহিষের কূটনৈতিক মর্যাদার ঘটনায় চলছে তুমুল সমালোচনা। দেশজুড়ে হামে শিশু মৃ/ত্যু, ধ/র্ষ/ণসহ

বিভিন্ন ঘটনার মাঝে সরকারের এমন কর্মকাণ্ডে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। উল্লেখ্য, এ বছর দেশের বাজারে কোরবানির হাটে যেসকল পশু আলোড়ন তুলেছিল তার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটি। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের নামে নামকরণের কারণে মহিষটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি সংবাদমাধ্যমেও শিরোনামে উঠে আসে। এমনকি ইরানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও মহিষটির ছবি পোস্ট করে ট্রাম্পকে ব্যঙ্গ করা হয়। মহিষের ছবি দিয়ে পোস্টে ইরান লিখেছে, ‘আহারে বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সাথে তুলনা করায় মন খারাপ বাংলাদেশি মহিষের!’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন