ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৬

ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৬ |
ঈদুল আজহার টানা ছুটিতেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর ও কাস্টম কর্তৃপক্ষ। ২৪ ঘণ্টা কার্যক্রম চালু রাখতে বন্দরে তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। অন্যদিকে শুল্কায়ন কার্যক্রম অব্যাহত রাখতে চট্টগ্রাম কাস্টম হাউস গঠন করেছে ১০টি বিশেষ টিম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর আমিন আহমেদ আবদুল্লাহ বলেন, ঈদের ছুটির সময়েও বন্দর পূর্ণ সক্ষমতায় চালু থাকবে। পণ্য খালাস এবং জেটি ও ইয়ার্ড ব্যবস্থাপনা তদারকিতে দুটি টাস্কফোর্স কাজ করবে। পাশাপাশি সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে আরও একটি পৃথক টাস্কফোর্স। তিনি জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে সাড়ে আট হাজার একক কনটেইনার ওঠানামা করে বন্দরে। একই সময়ে গড়ে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার

টিইইউএস কনটেইনার খালাস হয়। তবে ঈদের ছুটির সময় এ হার কিছুটা কমে আসে। বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ঈদের ছুটিতে মহাসড়কে বড় যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকে। পাশাপাশি পোশাক কারখানাগুলোও টানা ছুটিতে থাকে। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে এর প্রভাব পড়ে। এ কারণে ঈদের আগে বেসরকারি ডিপোগুলোতে পণ্য খালাসের চাপ বেড়ে যায়। চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, বন্দর ও কাস্টম খোলা থাকলেও টানা ছুটির কারণে আমদানি-রপ্তানি বাণিজ্যে কিছুটা ধীরগতি দেখা দেয়। এ সময় পরিবহন সংকটও থাকে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় পণ্য খালাস কম হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ