ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছাত্রদলের ত্রাসের রাজত্ব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছাত্রদলের ত্রাসের রাজত্ব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৬ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সাধারণ শিক্ষার্থীদের উপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের শারীরিক নির্যাতন, রুম ভাংচুর, হল থেকে উচ্ছেদ এবং সন্ত্রাসী তৎপরতার অভিযোগ উঠেছে। এক প্রতিবন্ধী শিক্ষার্থীর উপর হামলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক গ্রুপগুলোতে ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনার মুখে ছাত্রদলের জগন্নাথ হল কমিটির তিন যুগ্ম-আহ্বায়ক ঝলক দাস, চন্দন দাস ও রিপন চন্দ্রকে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সূত্রমতে, এ ঘটনা বিচ্ছিন্ন নয়। ১২ ই মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন হলগুলোতে ছাত্রদলের প্রাধান্য বিস্তার আর ক্ষমতার প্রদর্শন শুরু হয়। গত ৯ মে দিবাগত রাতে জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক ঋষিকেশ কুন্ডু, সদস্য সচিব

প্রসেনজিৎ বিশ্বাস ও যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ পালের নেতৃত্বে সংঘবদ্ধ একদল কর্মী হলে শো-ডাউন করে। তারা একাধিক বৈধ আবাসিক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, দুইজনের বেড ফেলে দেয় এবং রুম ভাংচুর করে। এসময় জুলাই আন্দোলনে জগন্নাথ হলে নেতৃত্বদানকারী ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রীতম সাহা আনন্দের রুম ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে ভাংচুর করা হয়। একই রুমে দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থীর সিটও ভাঙচুরের শিকার হয়। অথচ ছাত্রদলের ছত্রছায়ায় ২০১৩-১৪ থেকে ২০১৮-১৯ সেশনের অনেক শিক্ষার্থী এখনো হলে অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে। হামলায় জগন্নাথ হল সংসদের কার্যনির্বাহী সদস্য ধ্রুব রায়, প্রান্ত পালসহ রাখাল রায়, পিষুজ বিশ্বাস, দুর্জয় রায়, পিয়াল বড়ুয়া আলভিন, বিধান রায়, পল্লব মণ্ডলসহ অনেকে জড়িত ছিলেন।

আবাসিক শিক্ষার্থী নিলয় বিশ্বাস বর্ণকে ছাত্রলীগের সাথে পূর্ব সম্পৃক্ততার অভিযোগে শারীরিক নির্যাতন করা হয়। একাধিক সাধারণ শিক্ষার্থীকে গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়েছে। ভুক্তভোগীরা হল প্রশাসন ও গ্রুপে অভিযোগ জানালে উল্টো ছাত্রদল কর্মীরা তাদের নামে পোস্টারিং করে চাপ সৃষ্টি করে এবং মামলার ভয় দেখিয়ে হল ছাড়তে বাধ্য করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ১২ মে ক্যাম্পাস সফরকে কেন্দ্র করে ‘হলের নিরাপত্তা’র অজুহাতে প্রশাসন পুরো ঘটনা ধামাচাপা দেয় বলে অভিযোগ উঠেছে। জগন্নাথ হলের বর্তমান প্রভোস্ট ছাত্রজীবনে চারুকলা অনুষদ ছাত্রদলের সভাপতি ছিলেন বলে অভিযুক্তরা বিচারের আওতায় আসছেন না বলে শিক্ষার্থীদের অভিযোগ। ১৯৭১ সালের ২৫ মার্চ জগন্নাথ হলে পাক হানাদার ও রাজাকারদের গণহত্যার স্মৃতি বিজড়িত এই হলের

শিক্ষার্থীরা ২০২৪-এর জুলাই আন্দোলনের পর ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রদল প্যানেলকে একচেটিয়া সমর্থন দিয়েছিল। অথচ মাত্র ২১ মাস পর সেই ছাত্রদলের হল কমিটির বিরুদ্ধেই ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ উঠছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনাগুলো নিয়ে জগন্নাথ হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতাকে ঘটনা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন। এদিকে, ডাকসু নির্বাচনে জগন্নাথ হলে শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নিতে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা এসব ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে ছাত্রদলের ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলেও অভিযোগ রয়েছে। জগন্নাথ হলের এই পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও হলের সুষ্ঠু পরিবেশ

নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল