অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির আসল চিঠি যাচাই করবেন যেভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৬

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির আসল চিঠি যাচাই করবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৬ |
কোনো এজেন্টের দেওয়া অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির চিঠি (Visa Grant Letter) আসল কি না, তা ঘরে বসেই যাচাই করা যাবে। অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের অফিশিয়াল অনলাইন পোর্টাল ‘ইমিঅ্যাকাউন্ট’ (ImmiAccount)-এর মাধ্যমে গ্রাহকেরা নিজেরাই এটি পরীক্ষা করতে পারবেন। সোমবার (২৫ মে) ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বিশেষ বার্তায় এই তথ্য জানিয়েছে। হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, আপনার এজেন্ট যদি আপনাকে অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির চিঠি দিয়ে থাকে, তাহলে সেটি আসল কি না, তা নিশ্চিত হতে অস্ট্রেলিয়া সরকারের অফিশিয়াল ইমিগ্রেশন পোর্টাল ‘ইমিঅ্যাকাউন্ট’ (ImmiAccount)-এ গিয়ে যাচাই করে নিন। অফিশিয়াল এই পোর্টাল বা ‘ইমিঅ্যাকাউন্ট’ থেকে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত হওয়া যাবে। ১. আপনার নামে কোন ধরনের (সাবক্লাস) ভিসা ইস্যু

করা হয়েছে। ২. আপনি অস্ট্রেলিয়ায় ঠিক কত দিন অবস্থান করতে পারবেন। ৩. সেখানে থাকাকালীন আপনার কাজ করার আইনি অনুমতি বা ওয়ার্ক পারমিট আছে কি না। সাম্প্রতিক সময়ে ভিসা জালিয়াতি ও ভুয়া ভিসা লেটার দিয়ে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায়, যেকোনো ধরনের আর্থিক লেনদেনের আগে পোর্টাল থেকে সরাসরি তথ্য যাচাই করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’