ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক
মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা
দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১
কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল
১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, নিয়ে গেছে মোবাইল-টাকা
বাসায় একা পেয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাসায় একা পেয়ে ৫ বছরের এক শিশুকে পাশের রুমের ভাড়াটিয়া আনোয়ার হোসেন ধর্ষণ করেন।
শনিবার এ ঘটনার পর রোববার সকালে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে আনোয়ার হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন (৪৮) জামালপুর জেলার ইসলামপুর থানার বেলগাছা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
জানা যায়, নির্যাতিত শিশুর পরিবার ও অভিযুক্ত আনোয়ারের পরিবার পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। নির্যাতিত শিশুটির বাবা ও মা গার্মেন্টসে কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার সকালেও শিশুটির বাবা ও মা নিজ নিজ কর্মস্থলে চলে যান। বেলা ১১টার দিকে আনোয়ার মোবাইলে চার্জ দেওয়ার কথা বলে শিশুটির রুমে প্রবেশ করে।
এ সময় শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। শিশুটির মা জানান, ঈদের কারণে পার্শ্ববর্তী রুমের ভাড়াটিয়াদের অধিকাংশরাই গ্রামের বাড়িতে চলে গেছেন। ফলে বাড়িটি প্রায় ফাঁকা ছিল। এই সুযোগে তার মেয়েকে আনোয়ার ধর্ষণ করে। রাত ৮টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরে এলে মেয়ে তাকে বিস্তারিত ঘটনা খুলে বলে। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, রোববার দুপুরে ওই শিশুকে নিরাপদ হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।