ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল হাম সংক্রামনের ঝুঁকি বাড়াতে পারে, সতর্ক করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৬

ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল হাম সংক্রামনের ঝুঁকি বাড়াতে পারে, সতর্ক করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৬ |
আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে সারাদেশে ব্যাপক কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে ফেরার প্রবণতা দেখা দিয়েছে। শিশু সন্তানদের সঙ্গে নিয়ে এই যাত্রায় হাম (মিজেলস) সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর হামের প্রাদুর্ভাব ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। ঈদের সময় লক্ষাধিক মানুষ একসঙ্গে যাতায়াত করলে এবং ঘনবসতিপূর্ণ এলাকায় মিলিত হলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ২০২০ সালের দুই ঈদে কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে সরকার লকডাউন দিয়ে সফল হয়েছিল। কিন্তু হামের ক্ষেত্রে এমন কঠোর ব্যবস্থা বাস্তবায়ন কঠিন বলে মনে করছেন তারা। শিশুদের জন্য বিশেষ ঝুঁকি সবচেয়ে উদ্বেগের বিষয় হলো নবজাতক ও ছোট শিশুদের অবস্থা। হাম-রুবেলা ভ্যাক্সিনে অন্তর্বর্তী সরকারের খামখেয়েলিপনায় হাম ইতিমধ্যে মহামারি

রুপ ধারন করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শিশু সংখ্যা ৫০০ বলা হলেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই সংখ্যাটা ১৫০০ থেকে ৩০০০ পর্যন্ত পৌছে গেছে। এমন অবস্থায় হামে আক্রান্ত ৫০ হাজারের উপর অধিক শিশুর মাধ্যমে ঈদ যাত্রায় বিভিন্ন এলাকায় সুস্থ শিশুদের মাঝেও হাম ছড়ানোর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুষ্টিহীনতার কারনে এমনিতেই অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে, ফলে হাম আক্রান্ত হলে তাদের জটিলতা বেড়ে যাওয়ার এবং মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য অনুসারে, পুষ্টিহীনতাজনিত কারণে শিশু মৃত্যুর হার ইতোমধ্যে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মেহেদী হাসান বলেন, “হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। একজন আক্রান্ত ব্যক্তির

সংস্পর্শে এলে ৯০ শতাংশের বেশি অরক্ষিত শিশু আক্রান্ত হতে পারে। ঈদের সময় ভ্রমণ এবং আত্মীয়-স্বজনের বাড়িতে একত্রিত হওয়া এই সংক্রমণকে মহামারী আকারে ছড়িয়ে দিতে পারে।” সতর্কতামূলক ব্যবস্থা স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঈদে ভ্রমণকারীদের প্রতি নিম্নলিখিত সতর্কতা মেনে চলতে পরামর্শ দিয়েছেন: হামের টিকা (MR vaccine) না নেওয়া শিশুদের অবশ্যই দ্রুত টিকা দিন। ভ্রমণের সময় শিশুদের ভিড় এড়িয়ে চলুন এবং মাস্ক ব্যবহার করুন। জ্বর, কাশি, চোখ লাল হওয়া বা শরীরে লাল দানা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হোন। পুষ্টিকর খাবার দিয়ে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করুন। ঈদের সময় বেশি ভিড়ের জায়গায় শিশুদের নিয়ে যাওয়া থেকে বিরত থাকুন। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে দ্রুত

ব্যবস্থা নেওয়া হবে। তবে জনসাধারণের সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ যেন শিশুদের জীবনের জন্য হুমকি না হয়ে দাঁড়ায়—এই আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ