২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি পার হলো ২৫টি জাহাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ May, ২০২৬

২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি পার হলো ২৫টি জাহাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ May, ২০২৬ |
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌশাখা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫টি বাণিজ্যিক জাহাজ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত এক দিনে তেলবাহী ট্যাঙ্কার, কনটেইনারবাহী জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক নৌযানসহ মোট ২৫টি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জলপথটিতে নিয়োজিত আইআরজিসি নৌবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সমন্বয়ের মধ্য দিয়ে জাহাজগুলো যাতায়াত করেছে। মূলত ইরানি নৌবাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়ার পরেই বাণিজ্যিক জাহাজগুলো অত্যন্ত নিরাপদ ও সুশৃঙ্খলভাবে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম

করতে সক্ষম হয়। সূত্র: আল-জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং