বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৬

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৬ |
খুলনায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি অফিসের ভেতরে ঢুকে যুবদলের এক নেতাসহ দুজনকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নগরীর লবণচরা এলাকার পুটিমারী বাজার সংলগ্ন ১নং জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি অফিসে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৩) এবং জাহিদ (৩৫)। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্র জানা গেছে, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় পারভেজ (৩৪) নামে এক ব্যক্তি সেখানে প্রবেশ করে। পরে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি

ছোড়ে। এতে মাসুম বিল্লাহর বাম পায়ে এবং জাহিদের ডান হাতে গুলি লাগে। গুলিবিদ্ধ জাহিদ জানান, তারা দুজন বিএনপি অফিসে বসেছিলেন। হঠাৎ পারভেজ এসে মাসুম বিল্লাহকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি ঠেকাতে গেলে তার হাতেও গুলি লাগে। গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ বলেন, তিনি ১নং জলমা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ঘটনার আগে পারভেজ এসে তার সঙ্গে কথা বলে বের হয়ে যায়। পরে আবার ফিরে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় জাহিদ গুলিবিদ্ধ হন। তিনি পেছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করলে পারভেজ সেখানে গিয়ে তার বাম পায়ে গুলি করে। তিনি বলেন, অভিযুক্ত পারভেজের বাড়ি মুক্তার হোসেন রোড এলাকায়। তার বাবার নাম

নুর ইসলাম। আগে থেকেই তিনি পারভেজকে চিনতেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে পারভেজ নামের এক ব্যক্তি গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়