ট্রাম্প-এরদোগান ফোনালাপ, কথা হলো যেসব বিষয়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৬

ট্রাম্প-এরদোগান ফোনালাপ, কথা হলো যেসব বিষয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৬ |
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২০ মে) দুই নেতা মার্কিন-তুর্কি সম্পর্ক ছাড়াও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, ইরান যুদ্ধবিরতি, সিরিয়া ও ন্যাটো ইস্যু নিয়ে আলোচনা করেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে, এরদোগান ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিরোধপূর্ণ বিষয়গুলোর ‘যুক্তিসঙ্গত সমাধান সম্ভব’। এরদোগান জানান, সংঘাত নিরসনে তুরস্ক গঠনমূলক উদ্যোগকে সমর্থন দিয়ে যাবে। একই সঙ্গে সিরিয়ায় স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে ‘পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ অর্জন’ বলেও মন্তব্য করেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ার প্রতি আঙ্কারার সমর্থন অব্যাহত থাকবে এবং লেবাননের পরিস্থিতির আরও অবনতি হওয়ার আগে ঠেকানো প্রয়োজন। এ ছাড়া আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের

প্রস্তুতির কথাও তুলে ধরেন এরদোগান। তিনি জানান, সম্মেলন সফল করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। ফোনালাপের পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি এরদোগানের সঙ্গে নিজের সম্পর্কের প্রশংসা করে বলেন, ‘তিনি একজন কঠিন নেতা এবং তার সঙ্গে আমার এমন সম্পর্ক আছে, যা অন্য কারও নেই।’ ট্রাম্প বলেন, তিনি আসলে ভালো কাজ করেছেন। কেউ কেউ সন্দেহ করতে পারে, কিন্তু আমি মনে করি তিনি যুক্তরাষ্ট্রের জন্য দারুণ একজন মিত্র।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী আমিরাতের ডানাটা ট্রাম্প-এরদোগান ফোনালাপ, কথা হলো যেসব বিষয়ে ইউরেনিয়াম বিদেশে যাবে না, মোজতবা খামেনির নির্দেশ হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ধারণার চেয়েও দ্রুত সামরিক সক্ষমতা ও ড্রোন উৎপাদন বাড়াচ্ছে ইরান নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত আরোপ করল ইরান নতুন অর্থনৈতিক রূপকল্পে ১ ট্রিলিয়ন ডলারের স্বপ্ন দেখছে সরকার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? ‎মারা গেলেন জনপ্রিয় অভিনেতা দিলু বাংলাদেশ বিমানবাহিনীতে টিটিপি-আইএসআইএস-কে’র গোপন নেটওয়ার্ক! পেশোয়ার থেকে সতর্কতা! বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রাষ্ট্রব্যবস্থার মুখে রামিসার বাবার সজোর চপেটাঘাত বিএনপি-জামায়াত সিন্ডিকেটে জিম্মি আদালতপাড়া: চট্টগ্রামের রাজপথে সাধারণ আইনজীবীরা নিজেদের অপকর্ম ঢাকতেই ‘আওয়ামী লীগের ফেরা’ নিয়ে মাহফুজ-আসিফের ফেসবুক নাটক হামে শিশু মৃত্যুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিশু ধর্ষণ: দেশের ইতিহাসের সর্বোচ্চ শিশু ধর্ষণ ৪ মাসে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে সংকট মোকাবেলায় বিপর্যস্ত সরকার: নির্বাচনী প্রতিশ্রুতি, অর্থনৈতিক চাপ ও বাস্তবতার টানাপোড়েনে প্রথম বাজেট শেখ হাসিনার জীবনের উপর কোনো নিরাপত্তা হুমকি নেই, নিশ্চিত করলো দিল্লি’র গোয়েন্দা সংস্থা কালার রেভ্যুলেশনে ক্ষত-বিক্ষত বাংলাদেশ: থার্ড ন্যাশনালিজমের উত্থান কি অনিবার্য?