চীনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ May, ২০২৬

চীনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ May, ২০২৬ |
ইরান ঘিরে মার্কিন প্রেসিডেন্টের হুমকির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে তাঁর যোগ দেওয়ার কথা। পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে অধিবেশনটির আয়োজন করছে পরিষদের বর্তমান সভাপতি চীন। ইরানের বার্তা সংস্থা আইএসএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, অধিবেশনে যোগ দিতে চীন আমন্ত্রণ জানিয়েছে। বাঘাই জানান, আগামী ২৬ মে নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ওই অধিবেশনের কথা আছে। তবে আব্বাস আরাঘচির যোগ দেওয়ার বিষয়টি এখনো ইরানের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় ইরানে নতুন সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছেন। বিপরীতে ইরানি কর্মকর্তারাও পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন। একইসঙ্গে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির

লক্ষ্যে কূটনৈতিক তৎপরতাও সচল আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং