ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ May, ২০২৬

ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ May, ২০২৬ |
লেবাননের ওপর ইসরাইলের চলমান সামরিক আগ্রাসনে দেশটির অর্থনীতি ও অবকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ২০২৪ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত লেবানন প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে ২৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। লেবানিজ বিজনেস অ্যাসোসিয়েশনের প্রধান বাসেম এল-বাওয়াব দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই তথ্য জানিয়েছেন। বাসেম এল-বাওয়াব জানান, ইসরাইলি বাহিনীর ক্রমাগত বিমান ও স্থল হামলায় লেবাননের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় মূল অবকাঠামোগুলো মাটির সঙ্গে মিশে গেছে। এই বিপুল ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠে দেশটিকে পুনরায় বসবাসের উপযোগী ও সচল করতে অন্তত ১২ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল প্রয়োজন হবে। তবে যুদ্ধ যদি এখনই

বন্ধ না হয়ে আরও দীর্ঘায়িত হয়, তবে এই ক্ষয়ক্ষতি এবং পুনর্গঠন ব্যয়ের পরিমাণ আকাশচুম্বী হতে পারে বলে তিনি সতর্কবার্তা দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, দৃশ্যমান এই ধ্বংসযজ্ঞের বাইরেও দেশটিতে প্রতিদিন ব্যাপক অর্থনৈতিক বিপর্যয় ঘটছে। ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়া, পর্যটন খাত ধ্বংস হওয়া এবং সাপ্লাই চেইন ভেঙে পড়ার কারণে লেবানন প্রতিদিন প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলারের পরোক্ষ অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মাঝে নতুন করে এই যুদ্ধ লেবাননকে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ এবং বড় ধরনের আর্থিক সহায়তা ছাড়া লেবাননের পক্ষে এই ক্ষতি কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব বলে মনে

করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক বিশ্লেষকেরা। সূত্র: আল-জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং