‘ঝড়ের আগে নীরবতা’— কীসের ইঙ্গিত দিলেন ট্রাম্প? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মে, ২০২৬

‘ঝড়ের আগে নীরবতা’— কীসের ইঙ্গিত দিলেন ট্রাম্প?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৬ |
যুদ্ধবিরতি চললেও সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বেড়েছে উত্তেজনাপূর্ণ বক্তব্য-বিবৃতি। এরই মধ্যে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি রহস্যময় ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নতুন করে জল্পনার জন্ম দিয়েছেন। যুদ্ধের আবহে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওই ছবিতে দেখা যায়, ট্রাম্প ক্যামেরার দিকে আঙুল তুলে দাঁড়িয়ে আছেন। পাশে একজন মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরালের। আর পেছনে রয়েছে উত্তাল সমুদ্র ও একাধিক যুদ্ধজাহাজ। ছবিতে কিছু জাহাজে ইরানের পতাকাও দেখা যায়, যা মধ্যপ্রাচ্যের বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ছবির ক্যাপশনে ট্রাম্প লেখেন, ‘কাম বিফোর দ্য স্টর্ম’ বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘ঝড়ের আগে নিরবতা’। তবে পোস্টে তিনি আর কোনো

ব্যাখ্যা দেননি। ইরানকে ঘিরে বাড়ছে উত্তেজনা এ পোস্ট এমন সময় সামনে এলো, যখন আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানকে ঘিরে নতুন সামরিক পরিস্থিতির সম্ভাবনার খবর প্রকাশিত হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ইরান ইস্যুতে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত আসতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে আরও বলা হয়, নতুন করে সংঘাত শুরু হলে তা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত দীর্ঘ হতে পারে। ট্রাম্পের পোস্টে কোনো নীতিগত বক্তব্য বা স্পষ্ট ব্যাখ্যা না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে মধ্যপ্রাচ্যের অনিশ্চিত পরিস্থিতির প্রতীকী বার্তা হিসেবে দেখছেন। তথ্যসূত্র: সামা টিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফাইনালে হেরে রুপার পদক নিতে গেলেন না রোনালদো ইরান যুদ্ধে বিপাকে ইরাক, তেল-বাণিজ্যে বড় ধস পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী আরব আমিরাতে দিবালোকেই দেখা মিলল জিলহজের চাঁদের, জানা গেল ঈদের তারিখ ঢাকাসহ ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস উচ্চশিক্ষায় আবাসিক সংকট ‘ঝড়ের আগে নীরবতা’— কীসের ইঙ্গিত দিলেন ট্রাম্প? ই-লোন কী, কীভাবে নেওয়া যায়? বান্দরবানে আগুনে পুড়ল অর্ধশত দোকান-বসতঘর আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ পদ্মা ব্যারাজের হঠকারী প্রকল্প: বিশেষজ্ঞদের উদ্বেগ উপেক্ষিত, তিন দিক থেকে বিপদের আশঙ্কা এবার ‘আমার টাকায়’ উচ্চমূলে বিদ্যুৎ কিনতে হবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল ক্যাম্পাস: প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয়ে তালা সুর থামছে একে একে: কনসার্ট বাতিলের মিছিলে কি মৌলবাদের পদধ্বনি? সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সারাদেশে সুন্নিপন্থীদের বিক্ষোভ মিছিল বাংলাদেশে মার্কিন সামরিক প্রবেশাধিকারে চুক্তি: চীন-ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ার আশঙ্কা আসন্ন বাজেটে বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের ওপর করের বোঝা: কী আছে স্বল্প আয়ের মানুষের ভাগ্যে? ট্রাম্প-শি বেইজিং সম্মেলনের খুঁটিনাটি: ইরান, তাইওয়ান সংকট থেকে শুরু করে বাণিজ্য-কূটনীতির ঐতিহাসিক অধ্যায় ‘ফিট নন’ লুকাকু, তবুও বেলজিয়ামের বিশ্বকাপ দলে