নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নী? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মে, ২০২৬

নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নী?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৬ |
দেশের টেলিভিশন খাত আবারও দলীয়করণের পথে হাঁটছে—এমন আশঙ্কা প্রকাশ করে ক্ষোভ উগরে দিয়েছেন গ্লোবাল টিভির হেড অব নিউজ নাজনীন মুন্নী। টেলিভিশন সম্পাদকদের সাম্প্রতিক এক কাউন্সিল গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি প্রশ্ন তুলেছেন, এই কাউন্সিল কি সত্যিই “ইনক্লুসিভ সাংবাদিকতা” ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতিনিধিত্ব করে? স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, কাউন্সিলের সদস্যদের অধিকাংশই বিএনপি-ঘনিষ্ঠ সাংবাদিক এবং তারাই এখন টেলিভিশনগুলোর নীতিনির্ধারণ করবেন—যা অতীতের দলীয় নিয়ন্ত্রণের নতুন সংস্করণ মাত্র। তিনি লিখেছেন, অতীতে শেখ হাসিনার সঙ্গে টেলিভিশনের সম্পাদকদের একটি ছবি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল এবং তখনই তিনি বুঝেছিলেন, দলীয় আনুগত্যভিত্তিক সাংবাদিকতা দেশের টেলিভিশন মিডিয়াকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। সেই ধারাবাহিকতায় বহু অভিজ্ঞ সাংবাদিক

দেশ ছাড়তে, চাকরি ছাড়তে কিংবা মামলার মুখোমুখি হতে বাধ্য হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। সবচেয়ে আলোচিত অংশে নাজনীন মুন্নী প্রশ্ন তোলেন, একটি টেলিভিশনের হেড অব নিউজ হওয়া সত্ত্বেও কেন তাকে ওই কাউন্সিলে ডাকা হয়নি। তার ভাষায়, “বড় ভাইরা কি নারী হিসাবে অযোগ্য ভাবলেন, নাকি নারী নেতৃত্ব হারাম বলে? নাকি আমি বিএনপি-পন্থী সাংবাদিক নই বলেই?” তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, আবারও টেলিভিশনগুলো দলীয় এজেন্ডা বাস্তবায়নের “বাক্সে” পরিণত হতে যাচ্ছে। এতে ভবিষ্যতে স্বাধীন সাংবাদিকতা আরও সংকুচিত হবে এবং সাধারণ মানুষের কাছে সাংবাদিকদের বিশ্বাসযোগ্যতা কমে যাবে। স্ট্যাটাসের শেষদিকে সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাদারিত্ব রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দলীয় আনুগত্যের বাইরে যেটুকু, সেটুকুই আসল সাংবাদিকতা।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল