জীন ছাড়ানোর নামে লন্ডনে নারী-শিশু ধর্ষণের ২১টি ঘটনায় বাংলাদেশি ইমামের যাবজ্জীবন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৬

জীন ছাড়ানোর নামে লন্ডনে নারী-শিশু ধর্ষণের ২১টি ঘটনায় বাংলাদেশি ইমামের যাবজ্জীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৬ |
ইস্ট লন্ডনের মুসলিম সমাজে দীর্ঘদিন ধরে ‘সম্মানিত মুরুব্বি’ হিসেবে পরিচিত একটি মসজিদের ইমাম আব্দুল হালিম খানকে (৫৪) নারী ও শিশুদের ওপর ধারাবাহিক এবং ভয়াবহ যৌন নির্যাতনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের স্নেয়ারসব্রুক ক্রাউন আদালত। আদালতের রায় অনুযায়ী, তাকে কমপক্ষে ২০ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গত ১১ বছরে, অর্থাৎ ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে, অন্তত ৭ জন ভুক্তভোগীর ওপর এই পৈশাচিক নিপীড়ন চালানোর অপরাধে তাকে এই সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে মোট ২১টি পৃথক অপরাধে দোষী সাব্যস্ত করে। এর মধ্যে রয়েছে ৯টি ধর্ষণের অভিযোগ, চারটি যৌন নিপীড়নের অভিযোগ, ১৩ বছরের কম বয়সী

শিশুর ওপর দুটি যৌন নির্যাতনের অভিযোগ, একই বয়সী শিশুকে পাঁচবার ধর্ষণের অভিযোগ এবং একটি পেনিট্রেশনের মাধ্যমে শারীরিক নিপীড়নের অভিযোগ। আদালতে প্রসিকিউশন পক্ষ প্রমাণ করেছে, হালিম খান ইমামের পদ ও ধর্মীয় প্রভাবকে সুকৌশলে কাজে লাগিয়ে স্থানীয় বাংলাদেশি মুসলিম সমাজের নারী ও শিশুদের টার্গেট করতেন। তিনি ইচ্ছাকৃতভাবে এমন ভুক্তভোগীদের বেছে নিতেন, যারা লোকলজ্জা বা ধর্মীয় কারণে সহজে মুখ খুলবেন না। তিনি এটাও ভালো করে জানতেন যে, অভিযোগ উঠলেও সমাজ একজন ‘সম্মানিত ইমামের’ কথাই বিশ্বাস করবে, ভুক্তভোগীর কথা নয়। তার অপরাধের পদ্ধতি ছিল অত্যন্ত সুচিন্তিত ও ভয়াবহ। তিনি ভুক্তভোগীদের মাথায় ঢুকিয়ে দিতেন যে তাদের ওপর বদ জীনের আছর পড়েছে। এরপর সেই ‘অসুখ’ সারানোর নামে তাদের নির্জন

ফ্ল্যাট বা গাড়িতে নিয়ে যেতেন। সেখানে নিজের ওপর ‘জীন’ ভর করার অভিনয় করে তাদের ধর্ষণ ও যৌন নির্যাতন চালাতেন। মামলার শুনানিতে উঠে আসে শিউরে ওঠার মতো সব বিবরণ। ‘আরিয়া’ ছদ্মনামে পরিচিত এক ভুক্তভোগী জানান, নির্যাতনের সময় হালিম খান তাকে চোখ বন্ধ রাখতে বলতেন। গাড়ির জানালায় টোকা মারার শব্দ সৃষ্টি করে বিশ্বাস করাতেন যে বাইরে অশুভ শক্তি ঘুরছে। মাত্র ১৩ বছর বয়সী আরিয়া তখন আতঙ্কে সবকিছু সহ্য করতে বাধ্য হতেন। আরেক কিশোরীকে সরাসরি ভয় দেখানো হয়েছিল এই বলে যে, মুখ খুললে ‘কালো জাদুর’ প্রভাবে তার পুরো পরিবার মারা পড়বে। সাজা ঘোষণার সময় বিচারক লেসলি কাথবার্ট বলেন, হালিম খান নিজের পাশবিক লালসা চরিতার্থ করার জন্য ক্ষমতার

পদ্ধতিগত অপব্যবহার করেছেন এবং এমনভাবে আচরণ করতেন যেন তিনি আইনের ঊর্ধ্বে। বিচারক আরও স্পষ্ট করে বলেন, অভিযুক্ত সচেতনভাবেই দুর্বল ও নির্ভরশীল ব্যক্তিদের শিকারে পরিণত করেছেন। চিফ প্রসিকিউটর সারাহ মরিস কেসি বলেন, হালিম খান ভুক্তভোগীদের ওপর এমন ক্ষত সৃষ্টি করেছেন যা সারাজীবন বয়ে বেড়াতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, তিনি ভুক্তভোগীদের ধর্মবিশ্বাসকেই তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন এবং তাদের মানসিক ও শারীরিকভাবে পঙ্গু করে দিয়েছেন। আদালতে ‘ফারাহ’ ছদ্মনামে পরিচিত এক ভুক্তভোগীর জবানবন্দি উপস্থিত সবাইকে আবেগপ্রবণ করে তোলে। তিনি জানান, নির্যাতনের কথা পরিবারকে জানানোর পর তার মা-বাবা তাকে বিশ্বাস না করে উল্টো তাকেই দোষারোপ করেন। ফলে কিশোরী বয়সেই তাকে বাড়ি ছাড়তে বাধ্য হতে হয়। তিনি বলেন, যাদের

কাছ থেকে নিরাপত্তার আশা করেছিলেন, তারাই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই যন্ত্রণা তাকে আজও নিজের পরিচয় নিয়ে সংশয়ে রাখে। ভুক্তভোগীদের একজন হালিম খানকে ‘শয়তানের প্রতিমূর্তি’ বলে আখ্যা দেন। তার মতে, ধর্মীয় লেবাস পরে যে অপরাধ সংঘটিত হয়েছে, তা সাধারণ অপরাধের চেয়েও অনেক বেশি জঘন্য। তদন্তকারী দলের পক্ষে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা জেনি রোনান বলেন, হালিম খান বাইরে নিজেকে সদাচারী ও নির্ভরযোগ্য মানুষ হিসেবে উপস্থাপন করতেন, অথচ আড়ালে তিনি ছিলেন এক ভয়ংকর অপরাধী। তিনি ভুক্তভোগীদের সাহসিকতার প্রশংসা করে বলেন, তাদের এগিয়ে আসার কারণেই এই ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হয়েছে। যুক্তরাজ্যে শিশু সুরক্ষায় কাজ করা দাতব্য সংস্থা এনএসপিসিসি এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত

করেছে। সংস্থার মুখপাত্র বলেন, সমাজে বিশ্বাস ও আস্থার অবস্থানে থেকে শিশুদের ওপর এই নিপীড়ন সম্পূর্ণ ক্ষমার অযোগ্য এবং এই রায় ভবিষ্যতে এ ধরনের অপরাধীদের জন্য কঠোর সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট