কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৬

কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৬ |
মাদক কারবারে প্রতিবাদ করায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নে কাঠব্যবসায়ী হানিফ মিয়া (৩৪)কে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। বুধবার গভীর রাতে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত জাকির হোসেনের পরিবারের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। নিহত হানিফ মিয়া আনন্দবাজার এলাকার টুকু মিয়া বাড়ির মো. ইব্রাহিম মিয়ার ছেলে। পরিবারের অভিযোগ, প্রতিবেশী লসকর মিয়ার ছেলে জাকির হোসেন বুধবার রাত সাড়ে ১০টার দিকে হানিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত ১২টার দিকে হানিফ তার স্ত্রী আয়েশা বেগমকে ফোন করে বলেন, তাকে মারধর করা হচ্ছে এবং জাকিরসহ কয়েকজন তাকে হত্যা করতে পারে। এ খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত

লসকর মিয়ার বাড়িতে ছুটে যান। কিন্তু বাড়ির সব গেট বন্ধ থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে পুলিশ, স্থানীয় লোকজন ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে প্রায় দেড়শ ফুট দূরের একটি পতিত ধানের জমি থেকে হানিফের মরদেহ উদ্ধার করা হয়। কুলিয়ারচর থানার ওসি কাজী আরীফ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানান তিনি। অভিযুক্ত জাকিরকে না পেয়ে তার মা, বাবা, বোন ও স্ত্রীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, জাকিরের বাবা লসকর মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে

সোপর্দ করে। তবে জাকির হোসেনসহ অন্য অভিযুক্তরা পালিয়ে যান। এদিকে ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে উত্তেজিত জনতা লসকর মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাড়ির ভেতরে ও বাইরে থাকা একটি মোটরসাইকেলও আগুনে পুড়ে যায়। এলাকাবাসী জানান, জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে গরু চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের অভিযোগও রয়েছে। নিহতের স্ত্রী আয়েশা বেগম বলেন, আমার স্বামী বাঁচার জন্য আমাকে ফোন করেছিল। জাকির তাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। অনেক আকুতি-মিনতির পরও তারা তাকে বাঁচতে দেয়নি। আমি এই হত্যার বিচার ও দোষীদের ফাঁসি চাই। নিহতের বাবা ইব্রাহিম মিয়া বলেন, খবর পেয়ে আমরা ছেলেকে উদ্ধার করতে গেলেও তারা গেট খোলেনি।

পরে আমার ছেলেকে হত্যা করে মরদেহ পাশের জমিতে ফেলে রাখা হয়। মাদক কারবার ও গরু চুরিতে প্রতিবাত করায় আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার