বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৬

বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৬ |
বাংলাদেশের জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিভিন্ন অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলসের ল সোসাইটি। সংস্থাটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে অভিযোগ করেছে, দেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিরোধী মতের আইনজীবী ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিভিন্ন নির্বাচনে বহু আইনজীবীকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়। অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে শারীরিক হয়রানির ঘটনাও ঘটেছে। অভিযোগ রয়েছে, কয়েকজন প্রার্থীকে “ফ্যাসিস্টদের সহযোগী” আখ্যা দিয়ে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও প্রার্থীদের ওপর চাপ সৃষ্টি এবং নির্বাচন থেকে সরে

দাঁড়ানোর জন্য ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তোলা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসের ল সোসাইটি বলেছে, এসব ঘটনা আইনজীবীদের স্বাধীনতা ও পেশাগত অধিকারবিষয়ক জাতিসংঘের মৌলিক নীতিমালার পরিপন্থী। সংস্থাটির মতে, আইনজীবীরা যেন ভয়, চাপ বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়ে স্বাধীনভাবে পেশাগত কার্যক্রম পরিচালনা করতে পারেন, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। চিঠিতে আরও উল্লেখ করা হয়, আইনজীবীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে চিহ্নিত করা হলে তা বিচারব্যবস্থার স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এতে ভবিষ্যতে অনেক আইনজীবী নির্দিষ্ট ব্যক্তি বা পক্ষের মামলা পরিচালনায় নিরুৎসাহিত হতে পারেন, যা ন্যায়বিচারের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে। সংস্থাটির সভাপতি মার্ক ইভান্স বাংলাদেশ সরকারকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, নির্বাচনসংক্রান্ত অনিয়ম ও হয়রানির অভিযোগ তদন্ত করা

এবং আইনজীবীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এই চিঠির অনুলিপি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার, জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূতের কাছেও পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জীন ছাড়ানোর নামে লন্ডনে নারী-শিশু ধর্ষণের ২১টি ঘটনায় বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী