জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৬

জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৬ |
মৌলভীবাজারের বড়লেখার দুর্গম সীমান্ত এলাকায় দীর্ঘ প্রায় ১২ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে উগ্রবাদী সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’র এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে জঙ্গি সংগঠনটির সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত। গ্রেপ্তার ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর একজন চাকরিচ্যুত সদস্য। তিনি জঙ্গি গোষ্ঠীটির সামরিক শাখার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযানের তথ্য পেয়ে তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার রাহেদ হোসেন মাহেদের (২৩) বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর এলাকায়। তিনি নূর মিয়ার ছেলে। মৌলভীবাজার জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহেদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং অভিযানের তথ্য পেয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। বড়লেখা

থানার ওসি মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বোবারথল ষাইটঘরি এলাকার একটি দুর্গম টিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানের পটভূমি তৈরি হয় গত ২৩শে এপ্রিল, যখন পুলিশ সদর দপ্তর থেকে জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং নিরাপত্তা বাহিনীর উপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। ওসি মনিরুজ্জামান আরও জানান, সেই সতর্কতার পরিপ্রেক্ষিতে তদন্ত চলাকালে পুলিশ জানতে পারে মাহেদ বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর চেষ্টা করছেন। এরপর জেলার পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে সীমান্ত এলাকায় সতর্ক নজরদারি শুরু হয়। পরে সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতির গোপন সংবাদ পেয়ে অভিযানে নামে পুলিশ। জেলার পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম জানান, গ্রেপ্তারের

পর যাচাই-বাছাই শেষে তাকে রাহেদ হোসেন মাহেদ হিসেবে শনাক্ত করা হয়। তিনি ঢাকার শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি, যেটি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট অর্থাৎ সিটিটিসি তদন্ত করছে। পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জঙ্গি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বৃহস্পতিবার রাতেই তাকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে জঙ্গি সংগঠনটি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল