চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৬

চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চীনের প্রতি অত্যন্ত মুগ্ধ। শুক্রবার (১৫ মে) চীনা প্রেসিডেন্ট শি জনপিংয়ের সঙ্গে চূড়ান্ত দফার বৈঠকের পর বেইজিংয়ের ঐতিহাসিক ঝংনানহাই লিডারশিপ কমপ্লেক্স পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। খবর বিবিসির। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর বুধবার (১৩ মে) রাতে বেইজিং পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে নিজের রাষ্ট্রীয় সফর শেষ করার অংশ হিসেবে চূড়ান্ত দফার আলোচনায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শুক্রবার (১৫ মে) সাক্ষাৎ করেছেন ট্রাম্প। বৈঠক শেষে বিশ্বের শীর্ষ এই দুই নেতা বেইজিংয়ের ঐতিহাসিক ঝংনানহাই লিডারশিপ কমপ্লেক্স পরিদর্শন করেন। ঝংনানহাই এলাকায় ঘোরার সময় ট্রাম্প এক পর্যায়ে বলেন, ‘এগুলো সম্ভবত পৃথিবীর

সবচেয়ে সুন্দর গোলাপ।’ পরে চা কক্ষে যাওয়ার পথে তাকে বলতে শোনা যায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে হোয়াইট হাউসের রোজ গার্ডেনের জন্য গোলাপ উপহার দেবেন। ট্রাম্প আরও উল্লেখ করেন, শি জিনপিংয়ের সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরের তারিখ হতে পারে ২৪ সেপ্টেম্বর। তিনি বলেন, ‘যেমন পারস্পরিক বাণিজ্য, তেমনি এই সফরও হবে পারস্পরিক। আমরা সব বিষয় খোলাখুলিভাবে আলোচনা করব, এবং আশা করি আপনি এখান থেকে খুবই মুগ্ধ হয়ে ফিরে যাবেন—যেমন আমি চীনকে দেখে মুগ্ধ হয়েছি।’ এরইমধ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এয়ার ফোর্স ওয়ানে বেইজিং ত্যাগের সময় তাকে জাঁকজমকপূর্ণ বিদায় জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, নিয়ে গেছে মোবাইল-টাকা ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর