ইরানে ৯ বার ভূমিকম্প! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৬

ইরানে ৯ বার ভূমিকম্প!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৬ |
তেহরানের পূর্ব পারদিস এলাকায় রাতভর ধারাবাহিক নয়টি ছোট ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৩ মে) এ তথ্য জানায় ইরানের মেহের নিউজ এজেন্সি। মেহের-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের রাজধানী একটি বড় ধরনের ভূমিকম্পজনিত বিপর্যয়ের সম্মুখীন হতে পারে বলে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে বিশেষজ্ঞ ও বাসিন্দাদের মধ্যে। উদ্বেগ দেখা দিয়েছে যে, বেশ কয়েকটি সক্রিয় ফল্ট লাইনের কাছাকাছি অবস্থিত তেহরানের নিচে ও চারপাশে সঞ্চিত টেকটোনিক চাপ ভবিষ্যতে কোনো এক সময়ে আরও বড় একটি ভূমিকম্প ঘটাতে পারে। যদিও ওই এলাকায় ঘন ঘন কম্পন হয়, তবে পরপর কয়েকটি কম্পনের ঘটনা খুবই বিরল। প্রতিবেদন অনুসারে, পূর্ব তেহরান প্রদেশে রাতভর রেকর্ড করা কম্পনগুলো ইরানের অন্যতম সক্রিয়

ভূমিকম্পপ্রবণ অঞ্চল মোশা ফল্টের নিকটবর্তী একটি এলাকায় অনুভূত হয়। প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দীর্ঘ এই ফল্ট দেশটির অন্যতম প্রধান সক্রিয় ফল্টগুলোর মধ্যে একটি, যা রাজধানী তেহরান থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে অবস্থিত। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পগুলোর মধ্যে একটির মাত্রা ছিল ৪.৬। কিন্তু এই মৃদু ভূকম্পনে কোনো হতাহতের ঘটনা বা বস্তুগত ক্ষয়ক্ষতি ঘটেনি। ইরানি বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে আসছেন যে, তেহরানের কাছে একটি বড় ভূমিকম্পের পরিণতি ভয়াবহ হতে পারে। ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। ২০০৩ সালের বাম ভূমিকম্পের স্মৃতি এখনও স্পষ্ট, যার আঘাতে ৩০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল