কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৬

কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৬ |
চলতি মাসের শুরুর দিকে সমুদ্রপথে কুয়েতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই চার ব্যক্তি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্য বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আটক চার জনের মধ্যে নৌবাহিনীর দুই কর্নেল, একজন ক্যাপ্টেন ও একজন লেফটেন্যান্ট কমান্ডার রয়েছেন। তারা স্বীকার করেছেন যে, ইরানের আদর্শিক সামরিক বাহিনী তাদেরকে কুয়েতের বুবিয়ান দ্বীপে ‘অনুপ্রবেশের’ দায়িত্ব দিয়েছিল। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ অস্বীকার করে একে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছে। তাদের বক্তব্য, নৌ-নেভিগেশন ব্যবস্থায় ত্রুটির কারণে চার কর্মকর্তা ভুলবশত কুয়েতের জলসীমায় প্রবেশ করেছিলেন। ইরানের উপকূলের কাছাকাছি অবস্থিত বুবিয়ান দ্বীপ কুয়েতের

সবচেয়ে বড় দ্বীপ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১ মে একটি মাছ ধরার নৌকায় করে ওই দলটি দ্বীপে প্রবেশের চেষ্টা করে। ওই নৌকাটি ‘কুয়েতের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য ভাড়া করা হয়েছিল।’ বিবৃতিতে আরও বলা হয়, দ্বীপে কুয়েতি বাহিনীর সঙ্গে গোলাগুলির সময় একজন কুয়েতি সেনাসদস্য আহত হন ও রেভল্যুশনারি গার্ডের দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হন। পরে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ তুতুঞ্জিকে তলব করে একটি প্রতিবাদপত্র হস্তান্তর করেছে। এতে বলা হয়, ‘রেভল্যুশনারি গার্ডের একটি সশস্ত্র দলের বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশ ও কুয়েতি সশস্ত্র বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার’ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। কুয়েত এ ঘটনাকে ‘শত্রুতামূলক কাজ’ ও দেশের সার্বভৌমত্বের

ওপর ‘স্পষ্ট আক্রমণ’ হিসেবে উল্লেখ করে আত্মরক্ষার অধিকার সংরক্ষণের কথা জানিয়েছে। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতের বিরুদ্ধে এ ঘটনাকে ‘রাজনৈতিক ও প্রচারণামূলকভাবে ব্যবহার করার’ অভিযোগ তুলেছে। তারা আটক কর্মকর্তাদের সঙ্গে দ্রুত দূতাবাসের যোগাযোগের সুযোগ দেওয়ার আহ্বানও জানিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে কুয়েত কর্তৃপক্ষ ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল