স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ May, ২০২৬

স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ May, ২০২৬ |
ভারতের জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ এবং কংগ্রেসের প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধীকে ঘিরে বুধবার (১৩ মে) সকালে উদ্বেগ ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। হরিয়ানার গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে— এ খবর প্রকাশ্যে আসতেই নানা জল্পনা শুরু হয় তার শারীরিক অবস্থা নিয়ে। প্রথমদিকে কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ছোট একটি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।তবে পরে পরিস্থিতি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয় কংগ্রেস। এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, এটি ছিল সম্পূর্ণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের পর সোনিয়া গান্ধী বাড়িও ফিরে গিয়েছেন। বর্তমানে ৭৯ বছর বয়সি এই নেত্রী দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। এ

বছরের মার্চ মাসে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তখন হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, ঠান্ডা আবহাওয়া ও দূষণের কারণে তার শ্বাসকষ্ট কিছুটা বেড়ে গিয়েছিল। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তিনি বাড়ি ফেরেন। এর আগেও চলতি বছরের জানুয়ারি মাসে সর্দি-কাশির সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সোনিয়াকে। গত কয়েক বছর ধরে একাধিকবার শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে যেতে হয়েছে। ২০২২ সালে দুইবার করোনাতেও আক্রান্ত হয়েছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সক্রিয় রাজনীতিতে আগের তুলনায় কম দেখা গেলেও কংগ্রেস এবং বিরোধী রাজনীতিতে এখনো খুব প্রভাবশালী মুখ সোনিয়া। দলীয় কৌশল, জোট রাজনীতি এবং জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এখনো তার

মতামত যথেষ্ট গুরুত্ব পায়। বুধবার সকালে হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসতেই কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে দলের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। সেই ঘোষণার পর রাজনৈতিক মহলেও অনেকটাই স্বস্তি ফিরে আসে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং