ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ May, ২০২৬

ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ May, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনার মূল উদ্দেশ্য হলো দেশের অধিকার রক্ষা করা, আত্মসমর্পণ নয় বলে সাফ জানিয় দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (১০ মে) এক বলিষ্ঠ বক্তব্যে তিনি এমনটা জানান। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে প্রকাশিত এই বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেন, ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, সংলাপ বা আলোচনার অর্থ এই নয় যে ইরান তার অবস্থান থেকে পিছিয়ে আসবে। বরং এই আলোচনার লক্ষ্য হলো ইরানি জাতির অধিকার নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থকে শক্তভাবে রক্ষা করা। যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি পুনর্গঠন সংক্রান্ত এক টাস্কফোর্স সভায় তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উল্লেখ্য, গত

২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম রূপ নেয়। এর জবাবে ইরানও ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা আঘাত হানে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এই সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসলামাবাদে অনুষ্ঠিত পূর্ববর্তী আলোচনাগুলো কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলেও, পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করেন। বর্তমানে এই যুদ্ধবিরতিকে ভিত্তি করেই একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাম্প্রতিক এই মন্তব্য সেই কূটনৈতিক প্রক্রিয়ায় ইরানের অনড় অবস্থানেরই প্রতিফলন বলে মনে করা

হচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং