মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৬

মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৬ |
২০২১ সালে বাংলাদেশের মুন্সীগঞ্জে সংঘটিত এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে। নিজের আপন চাচাকে গুলি করে হত্যার অপরাধে গনেট রোজারিও নামে ৫৪ বছর বয়সি ভাতিজাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে নিউইয়র্কের একটি আদালত। বৃহস্পতিবার (৭ মে) নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত গনেট নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা এবং তিনি ও নিহত মাইকেল রোজারিও—উভয়েই জন্মসূত্রে বাংলাদেশি কিন্তু মার্কিন নাগরিক। আদালতের নথিপত্র ও প্রসিকিউশনের বিবরণ থেকে জানা যায়, মুন্সীগঞ্জে পৈতৃক সম্পত্তির মালিকানা নিয়ে এই দুই আত্মীয়ের মধ্যে দীর্ঘ বছর ধরে বিরোধ চলছিল। ২০২১ সালের জুনে উভয়েই বাংলাদেশে এসে তাদের ওই পৈতৃক বাড়িতে অবস্থান করছিলেন। ১১ জুন সন্ধ্যায় বাড়ির

বাইরে দাঁড়িয়ে ধূমপান করার সময় গনেট শুনতে পান, তার চাচা মাইকেল রোজারিও ঘরের ভেতর থেকে তাকে নিয়ে অপমানজনক মন্তব্য করছেন। এতে ক্ষিপ্ত হয়ে গনেট ঘর থেকে একটি শটগান নিয়ে আসেন এবং আগামীকালের সূর্য তুমি আর দেখবে না বলে চিৎকার করে জানালার ওপার থেকে তার চাচাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাইকেলের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর ২০২৩ সালের জুলাই মাসে গনেট রোজারিও যুক্তরাষ্ট্রে ফিরে যান। পরবর্তীতে ২০২৪ সালের এপ্রিলে তার বিরুদ্ধে বিদেশে মার্কিন নাগরিক হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক ফিল্ড অফিস সরাসরি কাজ করেছে। এছাড়া ঢাকাস্থ এফবিআইয়ের লিগ্যাল

অ্যাটাশে এবং মার্কিন বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক শাখা এই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিযুক্ত গনেট আদালতে নিজের অপরাধ স্বীকার করে নেওয়ার পর তাকে এই দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হলো। মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে এই মামলাটি সফলভাবে পরিচালনার জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সহকারী অ্যাটর্নি জেনারেল এ টাইসেন ডুভা এবং ইউএস অ্যাটর্নি জে ক্লেটন এক যৌথ বিবৃতিতে জানান, বিদেশের মাটিতে মার্কিন নাগরিকের বিরুদ্ধে সংঘটিত যেকোনো অপরাধের বিচার নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই রায় এটিই প্রমাণ করে যে অপরাধ যেখানেই হোক না কেন, বিচার থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই। সূত্র: মার্কিন বিচার বিভাগের প্রেস রিলিজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল