যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ May, ২০২৬

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ May, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো সাম্প্রতিক প্রস্তাবটি ইরান এখনও পর্যালোচনা করছে এবং এর বিপরীতে নিজেদের প্রতিক্রিয়া বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। শুক্রবার (৮ ম) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। বাঘাই জানান, তেহরান অত্যন্ত গুরুত্বের সাথে প্রস্তাবটি খতিয়ে দেখছে এবং যথাযথ আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একই সঙ্গে গত রাতে মার্কিন বাহিনীর সঙ্গে ঘটে যাওয়া সামরিক সংঘাতের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাঘাই। তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রকাশ্য অভিযোগ আনেন। তার মতে, গত রাতের এই ঘটনা কেবল উস্কানিমূলক নয়, বরং এটি বৈশ্বিক আইন কাঠামোর চরম অবমাননা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের

এই মুখপাত্র আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যেকোনো ধরনের আগ্রাসন বা হঠকারিতার দাঁতভাঙা জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বাঘাইয়ের এই মন্তব্য এবং ওয়াশিংটনের প্রতি কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং