বিচারের মুখোমুখি হচ্ছেন দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মে, ২০২৬

বিচারের মুখোমুখি হচ্ছেন দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৬ |
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে আগামী ১৪ মে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতের তথ্য গোপন ও ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। আদেশে দীপু মনি, মোজাম্মেল হক বাবু এবং ফারজানা রুপাকে ১৪ মে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। তারা বর্তমানে

পৃথক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। পরে ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অভিযানের সময় কিছু গণমাধ্যম পরিকল্পিতভাবে তথ্য আড়াল ও ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেছে। ইন্টারনেট ও টেলিভিশন সম্প্রচার বন্ধসহ যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তাদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, সেদিন হেফাজতের সমাবেশে রাতের অন্ধকারে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। অথচ পরে উল্টো হেফাজতকর্মীদের বিরুদ্ধেই মামলা ও বিচার প্রক্রিয়া চালানো হয়। চিফ প্রসিকিউটর জানান, ৭ জুনের আগে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, ওইদিন ইন্টারনেট, বিদ্যুৎ এবং দুটি বেসরকারি টেলিভিশনের সম্প্রচার বন্ধ করা হয়েছিল। এসব ঘটনায়

জড়িতদেরও আসামি করা হবে। এদিকে বৃহস্পতিবার সকালে হেফাজতে ইসলামের নেতারা চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা দাবি করেন, ৫ মে’র ঘটনায় নিহতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও