ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মামদানির স্ত্রীর সঙ্গে বাদানুবাদ, মিস ইসরাইলকে নিয়ে সমালোচনার ঝড়
সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
মার্কিন প্রেসিডেন্টের বিমানবহরে ৪ জুলাই যুক্ত হতে পারে কাতারের উপহারের উড়োজাহাজ
সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন
হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ২
ভেঙে গেল বিধানসভা, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন
শুভেন্দুর সহকারী হত্যাকাণ্ডে তৃণমূলকে নিশানা করল বিজেপি
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে বিজেপি একে ‘পরিকল্পিত হত্যা’ বলে দাবি করেছে। যদিও ঘটনার বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করতে চাননি শুভেন্দু অধিকারী, তবে তার আশঙ্কা এই হত্যার পেছনে রাজনৈতিক সম্পর্ক বা প্রভাব থাকতে পারে। বৃহস্পতিবার (৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
সহকারীর মৃত্যুর বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, ‘তারা এই মুহূর্তে কোনও নির্দিষ্ট উপসংহারে আসতে চান না। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তারা পুলিশের তদন্ত রিপোর্টের ওপরই ভরসা রাখছেন।’
তদন্ত শেষ না হওয়া
পর্যন্ত কোনও মন্তব্য করতে রাজি না হলেও শুভেন্দু বলেন, ‘এই ঘটনার পেছনে কোনও রাজনৈতিক যোগসূত্র থাকতে পারে বলে আমরা মনে করছি।’ এদিকে, বুধবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা অর্জুন সিং এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করেছেন। রাজ্যে চলমান নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, ‘ক্ষমতায় না থেকেও’ শাসক দল যে এখনও শক্তিশালী, এমন বার্তা দিতেই এই খুনের ছক কষা হয়েছে। তিনি বলেন, ‘ওরা বোকা, ওরা ওদের জবাব পেয়ে যাবে।’ প্রসঙ্গত শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে কলকাতার নিকটবর্তী মধ্যমগ্রাম এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত চন্দ্রনাথ
শুভেন্দুর ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, ঘটনার সময় হামলাকারীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। অন্তত চার রাউন্ড গুলি চালানোর একপর্যায়ে চন্দ্রনাথ মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।