সরকারি গুদামে ধান বিক্রির আবেদন প্রক্রিয়া নিয়ে কৃষকদের ভোগান্তি, সিন্ডিকেটের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ May, ২০২৬

সরকারি গুদামে ধান বিক্রির আবেদন প্রক্রিয়া নিয়ে কৃষকদের ভোগান্তি, সিন্ডিকেটের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ May, ২০২৬ |
সরকারি গুদামে ধান বিক্রির জন্য কৃষকদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলেও দেশের বিভিন্ন এলাকায় নিবন্ধন জটিলতা ও প্রযুক্তিগত সমস্যার অভিযোগ উঠেছে। কৃষকদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করে আবেদন করা যাচ্ছে না। এতে প্রকৃত কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। জানা গেছে, চলতি মৌসুমে সরকারি গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে কৃষকদের ৩ মে থেকে ১১ মে পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকরা সরকারি নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারবেন। তবে এক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ ধান বিক্রির সুযোগ রাখা হয়েছে। কৃষকদের অভিযোগ, আবেদন শুরুর পর থেকেই ওয়েবসাইট এবং

“কৃষকের অ্যাপ”-এ প্রবেশ করে নিবন্ধন সম্পন্ন করা যাচ্ছে না। অনেকেই বারবার চেষ্টা করেও সফল হননি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন কৃষি গ্রুপেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। সেখানে অসংখ্য কৃষক জানিয়েছেন, তারা আবেদন করতে গিয়ে প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছেন। কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, বাজারে বর্তমানে ধানের দাম সরকারি মূল্যের তুলনায় অনেক কম। এ সুযোগে একটি অসাধু সিন্ডিকেট বাজার থেকে কম দামে ধান কিনে লাভবান হওয়ার চেষ্টা করছে। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে আবেদন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করা হতে পারে যাতে সাধারণ কৃষকরা সরকারি গুদামে ধান বিক্রির সুযোগ না পান। একজন কৃষক জানান, “বাজারে ধানের দাম প্রায় অর্ধেক। যদি লটারিতে ধান বিক্রির সুযোগ পাওয়া যেত, তাহলে

সরকারি গুদামে ১০-২০ মণ ধান বিক্রি করে বাজারের চেয়ে ৫ থেকে ১০ হাজার টাকা বেশি পাওয়া সম্ভব ছিল।” কৃষকদের ভাষ্যমতে, পূর্ববর্তী সময়েও একই পদ্ধতিতে আবেদন গ্রহণ করা হতো। তবে এবার শুরু থেকেই সার্ভার জটিলতা ও অ্যাপ অকার্যকর থাকার অভিযোগ বেশি দেখা যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে কৃষকদের দাবি, দ্রুত প্রযুক্তিগত সমস্যা সমাধান করে স্বচ্ছ ও নিরবচ্ছিন্ন আবেদন প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত কৃষকরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন