বিজেপি সভাপতির কাছে তারেক রহমানের চিঠি:মোদিকে খুশির চেষ্টা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ May, ২০২৬

বিজেপি সভাপতির কাছে তারেক রহমানের চিঠি:মোদিকে খুশির চেষ্টা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ May, ২০২৬ |
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নবনির্বাচিত জাতীয় সভাপতি নিতিন নবীনের কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৫ মে) রাতে দিল্লিতে বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাউওয়ালের কাছে এই চিঠি হস্তান্তর করা হয়। দিল্লি সফররত বিএনপির প্রতিনিধি ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই চিঠিটি পৌঁছে দেন। বুধবার দুপুরে বিজয় চোথাউওয়ালে তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে এই সাক্ষাতের ছবি ও তথ্য প্রকাশ করেন। তিনি জানান, বিএনপি নেতা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ সময় তিনি বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের উদ্দেশ্যে লেখা তারেক রহমানের একটি চিঠি আমার কাছে হস্তান্তর করেন। বৈঠককালে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার

প্রভাবশালী নেতা এবং আন্তর্জাতিক বিভাগের সদস্য শিশির বাজুরিয়াও উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করছেন। তবে সফরের মাঝেই বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে এই রুদ্ধদ্বার বৈঠক এবং সরাসরি তারেক রহমানের চিঠি প্রদান রাজনৈতিক বিশ্লেষকদের বিশেষভাবে নজর কেড়েছে। বিএনপির এই পদক্ষেপ নিয়ে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগপন্থী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। দীর্ঘ সময় ধরে বিএনপি আওয়ামী লীগকে “ভারতের দালাল” বা “বিজেপির আজ্ঞাবহ” বলে সমালোচনা করে এসেছে। এখন খোদ তারেক রহমানের পক্ষ থেকে বিজেপির তরুণ সভাপতিকে ব্যক্তিগত চিঠি পাঠানোকে অনেকে বিএনপির “ইউ-টার্ন” বা ক্ষমতার জন্য কৌশল পরিবর্তন হিসেবে দেখছেন। বিরোধী রাজনৈতিক

দলের পক্ষ থেকে সরাসরি অন্য দেশের ক্ষমতাসীন দলের সভাপতির কাছে চিঠি পাঠানোর বিষয়টি কূটনৈতিক প্রটোকলের দিক থেকে কতটা সমীচীন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমালোচক বিদ্রূপ করে বলছেন, যারা এতদিন ভারতকে গালি দিয়েছে, তারাই এখন দিল্লির আনুকূল্য পেতে মরিয়া। বিজেপি সভাপতি নিতিন নবীন দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক গড়ার ওপর জোর দিচ্ছেন। তবে বিএনপির এই চিঠির উত্তরে বিজেপি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন