হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মে, ২০২৬

হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৬ |
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটকের সামনে প্রথমে মানববন্ধন এবং পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মো. ফরহাদ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি, মো. বেলাল, আল ইমরান, ইফতেখার সায়েম প্রমুখ। বক্তারা বলেন, শহীদ হাদি হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। প্রকৃত অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা রয়েছে বলেও অভিযোগ করেন তারা। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও বড় অস্থিরতা সৃষ্টি হতে পারে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। তারা বলেন, বিচার না হলে আবারও

সারা বাংলার মানুষ রাজপথে নামবে। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ইফতেখার সায়েম বলেন, আধিপত্যবাদবিরোধী নেতা হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যা করে খুনিরা ভারতে পালিয়ে গেছে। হাদিকে ভালোবেসে তার জানাজায় জনজোয়ার হয়েছিল, যা বলে দেয় মানুষ বিচার চায়। কিন্তু সেই বিচার আজও হয়নি। তিনি আরও বলেন, সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১১৩ বার পেছানো হয়েছে, আর হাদির হত্যার প্রতিবেদন পেছানো হয়েছে ১৩ বার। যে মানুষ ইনসাফের কথা বলেছে, তার হত্যার বিচারেই রাষ্ট্র ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা এই বিচারহীনতার সংস্কৃতির অবসান চাই। মানববন্ধনে হাদির বোন মাসুমা হাদি বলেন, আমরা আজ এখানে কাঁদতে আসিনি, বিচারের দাবিতে এসেছি। বিচার নিয়েই ঘরে ফিরবো।

যে ওসমান হাদি শত্রুকেও ইনসাফ পাইয়ে দিতে চেয়েছিল, আজ তার নিজের ইনসাফ কোথায়? তিনি আরও বলেন, ইন্টেরিম সরকারের আমলে ভারতের সহযোগিতায় বাংলাদেশের পলাশীর প্রান্তরে মিরজাফরেরা আমার ভাইকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে কীভাবে ভারতে পালিয়ে গেল এ বিষয়ে রাষ্ট্রকে স্পষ্ট জবাব দিতে হবে। খুনি ফয়সাল টাকার বিনিময়ে খুন করেছে। তাকে সব ধরনের নিশ্চয়তা দিয়েই এই হত্যাকাণ্ড ঘটাতে বলা হয়েছিল। এ সময়ে তিনি বলেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষ আজ ওসমান হাদির বিচার চায়। ওসমান হাদি মানেই বাংলাদেশ, ওসমান হাদি মানেই আপনাদের ভাই। তিনি আমাদের শিখিয়ে গেছেন কীভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী হাদির খুনিদের নিয়ে কোনো কথা বলছেন না,

বরং মিরজাফরের ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও